Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Rashmika Mandanna

জলের তলায় ২০ ঘণ্টা শুটিং! প্রথম ভারতীয় নায়িকা হিসেবে কোন রেকর্ড গড়লেন রশ্মিকা?

রশ্মিকা যে চ্যালেঞ্জ নিয়েছেন, সেটা বলিউডের প্রথমসারির তাবড় কোনও নায়িকারাও নেননি। আর সেই প্রেক্ষিতেই প্রথম ভারতীয় নায়িকা হিসেবে রেকর্ড গড়েছেন রশ্মিকা মন্দানা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৫:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৫:৩৭

options
link
জলের তলায় ২০ ঘণ্টা শুটিং! প্রথম ভারতীয় নায়িকা হিসেবে কোন রেকর্ড গড়লেন রশ্মিকা? zoom
'মাইসা' সিনেমার শুটিংয়ে রশ্মিকা মন্দানা।
Advertisement

মাস ছয়েক আগেই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে দাম্পত্য ইনিংস শুরু করেছেন রশ্মিকা মন্দানা। খ্যাতনামা দক্ষিণী সেলেবদম্পতির গতিবিধি নিয়েও অনুরাগীমহলে কৌতূহলের অন্ত নেই। বিয়ের পর খুব বেশিদিন বিরতি না নিয়েই লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরেছিলেন রশ্মিকা। বর্তমানে এক মেগাবাজেট তামিল সিনেমার শুটিংয়ে ব্যস্ত নায়িকা। আর সেই ছবির সুবাদেই প্রথম ভারতীয় নায়িকা হিসেবে বড় নজির গড়লেন রশ্মিকা মন্দানা।

জানা গিয়েছে, ‘মাইসা’ ছবিতে জলের তলদেশে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। নির্মাতাদের দাবি, এই সিনেমাতে নাকি প্রথম কোনও ভারতীয় অভিনেত্রীকে ‘আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স’-এ অ্যাকশন অবতারে দেখা যাবে।

এইমূহূর্তে ‘মাইসা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। যে নারীকেন্দ্রিক ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন রশ্মিকা মন্দানা। আর সেই প্রেক্ষিতেই নায়িকাকে বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে! জানা গিয়েছে, ‘মাইসা’ ছবিতে জলের তলদেশে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। নির্মাতাদের দাবি, এই সিনেমাতেই নাকি প্রথম কোনও ভারতীয় অভিনেত্রীকে ‘আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স’-এ অ্যাকশন অবতারে দেখা যাবে। কীরকম? কসরতের ঝলক নিজেই ভাগ করে নিয়েছেন রশ্মিকা। কোনও ‘বডি ডাবল’ ছাড়া অভিনেত্রী নিজেই সমস্ত অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন। আর জলের নিচে মারপিটের মারপ্যাঁচ যে অত সহজ নয়, তা বলাই বাহুল্য। তবে রশ্মিকা সেই চ্যালেঞ্জ নিয়েছেন। যা কিনা বলিউডের প্রথমসারির তাবড় কোনও নায়িকারাও নেননি। আর সেই প্রেক্ষিতেই প্রথম ভারতীয় নায়িকা হিসেবে রেকর্ড গড়েছেন রশ্মিকা মন্দানা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
প্রথম ভারতীয় নায়িকা হিসেবে রেকর্ড গড়লেন রশ্মিকা মন্দানা, ছবি- ইনস্টাগ্রাম

 ‘মাইসা’ সিনেমায় রশ্মিকাকে দেখে ভারতীয় দর্শক বিস্মিত হবেন বলেই জানালেন পরিচালক রবীন্দ্র পুল্লে।

অভিনেত্রীর ভাগ করে নেওয়া পোস্টেই দেখা গেল, তাঁর পরনে ‘ওয়েটস্যুট’ এবং ডুবুরিরা তাঁকে ঘিরে শট দেওয়ার আগে দীর্ঘক্ষণ জলের তলায় টিকে থাকার পাঠ দিচ্ছেন। আরেক ফ্রেমে জ্বলজ্বল করছে পিঠের দগদগে ক্ষত! যদিও সেটা মেকআপের কারসাজি কিনা? সেটা বোঝা দায়। তবে জানা গিয়েছে, এই দৃশ্যের শুটিং করতে অভিনেত্রীকে দু’দিন প্রায় ২০ ঘণ্টা জলের নিচে কাটাতে হয়েছে। ‘মাইসা’ সিনেমায় রশ্মিকাকে দেখে ভারতীয় দর্শক বিস্মিত হবেন বলেই জানালেন পরিচালক রবীন্দ্র পুল্লে। ‘অ্যানিম্যাল’ অভিনেত্রী আগেই জানিয়েছিলেন যে, এই ছবি তাঁর ফিল্মি কেরিয়ারে নেওয়া এখনও পর্যন্ত সবথেকে কঠিন চ্যালেঞ্জ। এবার পর্দায় রশ্মিকা মন্দানাকে মারকাটারি অবতারে দেখার অপেক্ষা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rawindra Pulle (@rawindrapulle)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.