সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি পরিবারের সঙ্গে ইউরোপ ট্যুরে গিয়েছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। তারই মাঝে ফ্রেঞ্চ রিভেরায় নীল রঙের বিকিনিতে নিজের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তাঁর স্ত্রী মান্যতা। কখনও তাঁকে দেখা যাচ্ছে সঞ্জয়ের সঙ্গে কখনও বা বান্ধবীর সঙ্গে। ছবিতে জলকেলি করতেও দেখা গিয়েছিল মান্যতাকে। আর লাস্যময়ী মান্যতার সেই ছবিতেই সরগরম ছিল সোশ্যাল সাইট। সম্প্রতি একটি ফটো ব্লগিং সাইটে সেরকমই কিছু হট ছবি পোস্ট করেন মান্যতা। ছবিগুলি পাবলিশ হওয়ার কিছু সময়ের পর ওই সাইট থেকে তুলে নেওয়া হয় ছবিগুলি। কেন নিজের ছবি সরিয়ে দিলেন মান্যতা তাই নিয়েই শুরু হয়েছে জল্পনা।
[হরিয়ানা জুড়ে হিংসা, এদিকে সিদ্ধার্থ মালহোত্রা কী টুইট করলেন জানেন?]
শোনা যাচ্ছে সঞ্জয়ের কথাতেই ছবিগুলি সাইট থেকে তুলে নিতে বাধ্য হয়েছেন তাঁর স্ত্রী। তার বদলে পোস্ট করেছেন অন্য ছবি। সঞ্জয়ের এক বন্ধু তাঁকে জানায় যে, মান্যতা আসলে বলিউডে নতুন করে নিজের কেরিয়ার শুরু করতে চান, সেই কারনেই সোশ্যাল সাইটে নিজের হট বোল্ড ছবি পোস্ট করেছেন। আর তাতেই নাকি বেজায় চটেছেন সঞ্জু বাবা। কারণ এটা সবাই জানে যে, সঞ্জয় কখনওই চান না যে তাঁর বাড়ির মহিলারা সিনেমায় অভিনয় করুক।
[বিয়ের আগেই মা হতে চলেছেন নার্গিস ফকরি! ভাইরাল ছবি]
শুধু মান্যতা নন, এর আগে সঞ্জয় তাঁর কন্যা ত্রিশলার বলিউডে ডেবিউ করার প্রসঙ্গেও বলেছিলেন তাঁর আপত্তির কথা। তিনি বলেছিলেন, ত্রিশলা যদি অভিনেত্রী হতে চায় তাহলে তাঁর পা ভেঙে দেবেন সঞ্জয়। অতএব বোঝাই যাচ্ছে তিনি কখনই চান না মান্যতা এই ইন্ডাস্ট্রিতে কাজ করুক।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?