সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালদহ কালিয়াচকের নারকীয় হত্যাকাণ্ড কাঁপিয়ে দিয়েছিল গোটা বাংলাকে। নাবালক মহম্মদ আসিফ ঠান্ডা মাথায় নিজের পরিবারের চার সদস্যকে খুন করেছিলেন। পরে পুলিশ মৃতদের পচাগলা দেহ উদ্ধার করে। তবে এমন নারকীয় হত্যালীলা চালিয়েও বিন্দুমাত্র অনুশোচনা ছিল না সেই তরুণের মধ্যে। কালিয়াচকের সেই রোমহর্ষক ঘটনাই এবার বড়পর্দায় আসতে চলেছে।
ছবির নাম- ‘কালিয়াচক: চ্যাপ্টার ওয়ান’ (Kaliachak Chapter One)। পরিচালনায় রাতুল মুখোপাধ্যায়। প্রযোজনায় অসীম আখতার। তিনি নিজেই মুল অভিযুক্ত আসিফের চরিত্রে অভিনয় করছেন। উল্লেখ্য, এই সিনেমায় পুলিশ আধিকারিক সুধা মালাকারের চরিত্রে দেখা যেতে পারে রূপাঞ্জনা মিত্রকে।
সম্প্রতি সোশাল মিডিয়ায় সেই সিনেমার টিজার পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। উল্লেখ্য, চিত্রনাট্যের স্বার্থে কল্পনার আশ্রয়ও নিতে হয়েছে নির্মাতাদের। মূলত কালিয়াচকের অপরাধ জগতের বাইরে গিয়েও যে সামাজিক সহাবস্থান সেই অঞ্চলে, সেকথাও তুলে ধরা হবে ‘কালিয়াচক: চ্যাপ্টার ওয়ান’ ছবিতে।
[আরও পড়ুন: রাঘব-পরিণীতির ঝগড়ায় ‘রেফারি’ ভাজ্জি হরভজন! আচমকাই কী হল?]
View this post on Instagram
অভিনয় করছেন রূপাঞ্জনা মিত্র, দেবপ্রসাদ হালদার, পার্থ সারথী, রাতুল মুখোপাধ্যায়, দেবপ্রতিম দাশগুপ্তর মতো অনেকে রয়েছেন। এছাড়াও মালদহ জেলার অনেকে রয়েছেন। সঙ্গীত পরিচালনায় ভিকি সিংহ, গীতিকার তাপস সরকার এবং সায়ন্তন। খুব শিগগিরিই টিজার প্রকাশ্যে আসার কথা।
[আরও পড়ুন: ‘রক্তবীজ’ টিমকে শুভেচ্ছা অমিতাভের, ‘আশীর্বাদধন্য’ মিমি-শিবপ্রসাদ]
সর্বশেষ খবর
-
রোনাল্ডোর বিয়ে ভেবে বাসরে হাজির হাজার হাজার ভক্ত, ভাইরাল ভিডিও দেখে কী বললেন সিআর৭?
-
ত্রিপুরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যু! ফের সীমান্তে সক্রিয় চোরাচালান?
-
‘চতুর্থ বিয়ের ভাবনা শুরু করছেন?’, ‘কেবিসি’র মঞ্চেও আমিরকে কটাক্ষ! ভাইরাল ভিডিও
-
ডেঙ্গুতে হাসপাতালে স্বরা ভাস্কর, জ্বর কমার পরেই কেন বাড়ে বিপদ? কোন লক্ষণে সতর্ক হবেন
-
ফের এনকাউন্টার যোগীরাজ্যে, পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত