সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদ মানেই সলমন খানের (Salman Khan) ছবি। এযাবৎকাল তিন খানের মধ্যে বক্স অফিসের হিসেব ভাগ করা ছিল। তবে এবার হিসেবের উলট পুরাণ! ইদে নয়, দীপাবলিতেই সিনেমা রিলিজ করতে চলেছেন ভাইজান। অগ্রীম বুকিংয়ে ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছে ‘টাইগার ৩’।
এর আগে ইদের বক্স অফিসে অপ্রতিরোধ্য তকমা অর্জন করেছিলেন সলমন ঠিকই, কিন্তু সেই খেতাবে বর্তমানে ঝুল পড়েছে! সলমনের শেষ ইদ সুপারহিট ছবি ২০১৯ সালে। সেটা ছিল ‘ভারত’। ১০০ কোটি বাজেটের ছবি ২৫০ কোটির ব্যবসা করেছিল। প্রসঙ্গত, অতিমারী উত্তর পর্ব থেকেই ইদে ভাইজানের ক্যাশবাক্স খুব একটা ভারী হচ্ছে না। সুপারহিট হওয়া দূরঅস্ত, বরং ফ্লপের নীরিখে এগিয়ে রয়েছেন সলমন খান। চলতি বছরের প্রথমার্ধে ইদের মরশুমে মুক্তিপ্রাপ্ত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটিও মুখ থুবড়ে পড়েছিল। ১৫০ কোটির ব্যবসাও দিতে পারেনি। এর আগে ২০২১ সালের ইদে রিলিজ করা ‘রাধে’র ব্যবসার গ্রাফ আরও খারাপ ছিল। অতিমারী পর্বে যদিও সেই ছবি প্রথমে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল, তবে পরে হলে রিলিজ করলেও মাত্র ৬০ লক্ষ টাকার ব্যবসা করে। তবে এবার ইদে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ভরাডুবির পর দীপাবলিই সলমনের ‘পাখির চোখ’। ‘টাইগার ৩’ দিয়েই যে ফের পুরনো ঝাঁজে ফিরতে চলেছেন ভাইজান, তা অগ্রীম বুকিংয়ের গ্রাফ দেখে ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন সিনে বাণিজ্য বিশ্লেষকরা।
[আরও পড়ুন: কঙ্গনার পর এবার ইন্দিরা গান্ধী ফতিমা সানা শেখ! প্রথম লুকেই বাজিমাত অভিনেত্রীর]
মুক্তির আগেই কয়েক কোটি টাকা ঢুকেছে সলমনের পকেটে। ফার্স্ট ডে ফার্স্ট শো ইতিমধ্যেই হিট। প্রায় ৬০ হাজার টিকিট বিক্রি করে নতুন রেকর্ডের পালক জুড়েছে ‘টাইগার ৩’র মুকুটে। পরিস্থিতি বুঝে অনেক জায়গাতেই বাড়িয়ে দেওয়া হয়েছে শোয়ের সংখ্যা। শুধু ভারতে নয় দুবাই, এমনকী রিয়াধেও মধ্য রাত থেকে সলমন খানের ছবি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে হল মালিকেরা। বলিউড মাধ্যম সূত্রে খবর, সোমবার, ১৩ নভেম্বর থেকে দেশের একাধিক রাজ্যের হল মালিকেরা দিনভর ভাইজানের ছবি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাতেও সেই একই দৃশ্য। দিওয়ালির মরশুমে যেহেতু সেভাবে কোনও বড় বাংলা ছবি রিলিজ করছে না, সেই প্রেক্ষিতেই বক্স অফিসে যে ‘সুলতান’ একচেটিয়া রাজত্ব করবেন, তা বেশ বোঝা যাচ্ছে।
[আরও পড়ুন: নেশায় ডুবে গিয়েছিলেন ববি দেওল! কেন হয়েছিল এমন অবস্থা? করণের প্রশ্নে কেঁদে ফেললেন অভিনেতা]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে