সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক হোক, কিন্তু নোংরামি একেবারেই নয়! বিগ বস ওটিটি নিয়ে সাফ কথা সঞ্চালক সলমন খানের।
সলমন যা বলেন, তা করেন। আর যেটা বলেন না, সেটা অবশ্যই করেন। হ্যাঁ, ‘বিগ বস’ ওটিটির প্রচারে একেবারে ফিল্মি কায়দায় এমনটাই বুঝিয়ে দিলেন সলমন। সংবাদিক বৈঠকে এবারের বিগ বসের নিয়ম কানুন সম্পর্কে জানতে চাইলে সলমন জানান, ”বিগ বস নিয়ে প্রচুর বিতর্ক হয়। সেটা ভাল। কিন্তু এমন কিছু যেন না হয়, যা দর্শকদের ভাল লাগবে না। বিশেষ করে বিগ বসের ঘরে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হবে। এমন কিছু এখানে হবে না যাতে ভারতীয় সংস্কৃতি কলুষিত হয়”
শনিবার থেকেই শুরু হচ্ছে বিগ বস ওটিটি। এর আগে ফারহা খান ও করণ জোহর সঞ্চালনা করেছিলেন। আর এবার টেলিপর্দার বিগ বসের মতো ওটিটিকেও কড়া হাতে সামলাতে সলমন এন্ট্রি নেন।
[আরও পড়ুন: ‘রামের অপমান, হিন্দুধর্মে আঘাত’! দিল্লি হাইকোর্টে ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে মামলা]
প্রসঙ্গত, যেখান থেকে ভারতের গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেছিলেন সেখানেই ফিরছেন সানি লিওনি (Sunny Leone)। আবারও সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’-এ দেখা যাবে তাঁকে। কীভাবে? প্রতিযোগী হিসেবে? না, নতুন এক ভূমিকায় ‘বিগ বস OTT’-র দ্বিতীয় মরশুমে ফিরছেন সানি।
View this post on Instagram
শনিবার থেকে জিও সিনেমায় দেখা যাবে ‘বিগ বস OTT ২’। শোনা গিয়েছে, সেখানেই সানিকে প্যানেলিস্ট হিসেবে দেখা যাবে। কী কাজ এই প্যানেলিস্টের, তা বিশদে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, সঞ্চালক সলমন খানের সঙ্গী হয়েই প্রতিযোগীদের অগ্নিপরীক্ষায় ফেলবেন বলিউডের ‘বেবি ডল’।
[আরও পড়ুন: স্বামীর প্রাক্তন ক্যাটরিনার সঙ্গে অন্তরঙ্গ আড্ডায় আলিয়া, ভিডিও দেখে ‘মুচমুচে গসিপ’ নেটপাড়ায়]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক