সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু একটিবার সামনে যাব… একটিবার ছুঁয়ে দেখব, আমার জীবন স্বার্থক হয়ে উঠবে… অনবরত কেঁদেই চললেন সলমনের এক মহিলা অনুরাগী। নিরাপত্তরক্ষীদের কাছে তাঁর একটাই অনুরোধ, দয়া করে একবার স্বপ্নের নায়ককে ছুঁয়ে দেখতে দিন! শুক্রবার সন্ধে নাগাদ ঠিক এমনটাই ঘটে গেল দুবাইয়ের এক্সপোতে। স্টেজে সলমন খানের দাবাং দাবাং নাচ দেখে নিজেকে সামলাতে পারলেন না মহিলা। স্টেজের সামনে দাঁড়িয়ে শুরু করে দিলেন কান্নাকাটি।
ঠিক কী ঘটেছিল?
সলমনকে কাছ থেকে দেখার সাধ নিয়েই এক্সপোতে হাজির হয়েছিলেন দুবাইয়ের এক মহিলা। তিনি জানিয়েছেন, সলমন বলতে, তিনি একেবারে পাগল। মন দিয়ে স্টেজে সলমনের নাচও দেখছিলেন । তবে হঠাৎই আবেগে ভেসে যাওয়া। সোজা দর্শক আসন থেকে উঠে অনুরাগী পৌঁছে গেলেন স্টেজের সামনে। শুরু করলেন চিল চিৎকার, কান্নাকাটি। একটিবার ছুঁয়ে দেখতে চান সলমনকে, কথা বলতে চান! এটাই ছিল তাঁর আবদার।
[আরও পড়ুন: প্রথমদিনেই বক্স অফিসে সাড়ে ১০ কোটি ব্যবসা, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে আলিয়ার প্রশংসায় কঙ্গনা ]
মহিলার কান্নাকাটি দেখে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। পরে অনুষ্ঠানের সঞ্চালক মণীশ পল অনুরাগীকে কথা দিলেন, সলমনের সঙ্গে দেখা করিয়ে দেবেন। তবে মণীশের কথাতেও চিড়ে ভিজল না। কাঁদতেই থাকলেন দুবাইয়ের এই মহিলা অনুরাগী। তবে শেষমেশ, মহিলার স্বপ্নপূরণ হয়েছে কিনা তা জানা যায়নি।
দেখুন ভাইরাল ভিডিও-
View this post on Instagram
[আরও পড়ুন:ওপস্…! পোশাকের নিচ থেকে উঁকি দিচ্ছে গোলাপি অন্তর্বাস, নেটদুনিয়ায় ট্রোলড রাখি সাওয়ান্ত]
সর্বশেষ খবর
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’
-
‘সামাজিক কলঙ্কের ভয়’, নিরপেক্ষ তদন্তের দাবি কালীঘাট তৃণমূলের, ‘অন্য গন্ধ’ পাচ্ছেন বিজেপি বিধায়কও
-
অশান্ত বিশ্বে শান্তির বার্তা দিতে ‘মহাত্মা’ স্মরণ আইসিসির, ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে গান্ধী জয়ন্তীতে