Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Samantha Ruth Prabhu

সামান্থার শরীরে শুধুই তোয়ালে! ডিপফেকের ফাঁদ? ভাইরাল ছবি

এই ডিপফেক কাণ্ড নিয়ে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৪, ২০:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৪, ২০:০৯

options
link
সামান্থার শরীরে শুধুই তোয়ালে! ডিপফেকের ফাঁদ? ভাইরাল ছবি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ডিপফেকের ফাঁদে পড়লেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। সোশাল মিডিয়ায় আচমকাই ভাইরাল সামান্থার তোয়ালে পরা একটি ছবি। যা দেখে রীতিমতো হতবাক অনুরাগীরা। প্রথমে নেটিজেনদের একাংশ মনে করছিলেন, হয়তো ভাইরাল হওয়া ছবি সত্যিই সামান্থার। তবে পরে, টের পাওয়া যায়, রশ্মিকা, আলিয়া, প্রিয়াঙ্কাদের মতো সামান্থাও পড়েছেন ডিপফেকের কবলে। জানা গিয়েছে ইতিমধ্য়েই এই ডিপফেক কাণ্ড নিয়ে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। আর এই উদ্য়োগ নেওয়া হয়েছে সামান্থার এক ফ্যানক্লাবের তরফ থেকেই। তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি সামান্থা।

দক্ষিণী ছবিতে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন সামান্থা। সারা ভারতের দর্শকের কাছে তিনি প্রশংসা পান ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ (The Family Man 2) সিরিজের মাধ্যমে। সিরিজে রাজির ভূমিকায় অভিনয় করেন সামান্থা। এর জন্য একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় সামান্তার আইটেম নাচও তুমুল জনপ্রিয় হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: উরফির ‘আন্ডে কা ফান্ডা’, এবার ডিম নিয়ে কারসাজি সোশাল মিডিয়া স্টারের, দেখুন কাণ্ড]

শোনা যায়, ২০১০ সালে তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’র সেটে সামান্থা ও দক্ষিণি সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর প্রেম শুরু হয়। ২০১৭ সালের জানুয়ারি মাসে তাঁদের বাগদান হয়। সে বছরেরই অক্টোবর মায়ে ধুমধাম করে হয় বিয়ে। বিয়ের পর সামান্থা আক্কিকেনি পদবী ব্যবহার করতেন। কিন্তু ২০২১ সালের জুলাই মাসে সোশাল মিডিয়া প্রোফাইল থেকে এই পদবী বাদ দেন। তখন থেকেই নাগা-সামান্থার বিচ্ছেদের জল্পনা শুরু হয়ে যায়। রটনা ঘটনায় পরিণত হয় সে বছরের অক্টোবরে। আলাদা হওয়ার কথা জানান দুই তারকা।

[আরও পড়ুন: গলায় মালা, মাথায় মুকুট, আদৃত-কৌশাম্বির বিয়ের অনুষ্ঠান শুরু!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.