সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোজপুরী সিনেমার পর্দা থেকে সোজা কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে। এ যেন স্বপ্না চৌধুরীর স্বপ্নপূরণের গল্প। প্রথমবার সিনেদুনিয়ার আন্তর্জাতিক অনুষ্ঠানে হরিয়ানার আইটেম গার্ল। পয়লা উপস্থিতিতেই নজর কাড়লেন স্বপ্না। তুলে ধরলেন ভারতীয় ঐতিহ্যকে।
ঘোমটা টেনে রেড কার্পেটে হাঁটলেন ভোজপুরী নায়িকা। ‘তেরি আখ্যা কা ইয়ে কাজল’ গানে ডান্সফ্লোর কাঁপিয়েছিলেন স্বপ্না। তরুণ তুর্কীদের কাছে বেশ জনপ্রিয়তা তাঁর। অংশ নিয়েছিলেন বিগ বস-এও। সেই অভিনেত্রীকেই এবার দেখা গেল কান-এর লাল গালিচায়।
[আরও পড়ুন: ২০০ কোটির ‘কুমির নেকলেস’ পরেও কটাক্ষের শিকার! পালটা দিলেন উর্বশী]
View this post on Instagram
প্রথম দিন স্বপ্না চৌধুরীকে দেখা গিয়েছিল গোলাপী গাউনে। করজোরে অভিবাদন জানিয়েছিলেন পাপ্পারাজিদের। তবে স্বপ্নার দ্বিতীয় দিনের লুক নজর কেড়েছে। পরনে দুধ সাদা শর্ট ড্রেস। পোশাকে পালক দিয়ে ডিজাইন করা। আর মাথায় ঘোমটা। কাঁধ থেকে সেই ওড়না লুটিয়ে পড়েছে রেড কার্পেটে।
View this post on Instagram
[আরও পড়ুন: পুরুষবন্ধুর গলা জড়িয়ে পানশালায় ‘নেশাতুর’ নাইসা! ভাইরাল দেবগন-কন্যার কাণ্ড]
উল্লেখ্য, এবারের কান রেড কার্পেটে অনুষ্কা শর্মা, সারা আলি খান, ম্রুণাল ঠাকুর থেকে এশা গুপ্তা, মানুষী চিল্লারদের মতো অনেকেই প্রথমবার পা রেখেছেন। সেই তালিকাতেই রয়েছেন স্বপ্না চৌধুরী। তবে রেড কার্পেটে হাঁটার জন্য ব্যক্তিগত স্টাইলিস্টের কাছে যাননি তিনি। কিংবা কোনও ডাকসাইটে ফ্যাশন ব্র্যান্ডের পোশাকও নেননি। ডিজাইনার ভারতী ও আসনার পোশাকে নিজেই সেজেছেন।
সর্বশেষ খবর
-
‘রাত ২টো পর্যন্ত কাজ করেও হচ্ছে না’, মুখ্যমন্ত্রীর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে খুশির হাওয়া হাওড়ার পতাকা বাড়িতে!
-
মহিলা সংরক্ষণ বিলে রাহুল-রিজিজু ‘ডুয়েল’! আসন পুনর্বিন্যাস নিয়ে তরজায় শাসক-বিরোধী
-
কুকুরের মাংস খান! তীব্র গরম থেকে বাঁচতে ‘আজব’ দাওয়াই
-
ছেলের মাসপূর্তিতে উপহারের সম্ভার! খেলনা থেকে মিক্সার মেশিন, দেখিয়ে কী বললেন ইউটিউবার সুস্মিতা?
-
ফেজ টুপির উপর পরতেই হবে হেলমেট! খিদিরপুর-পার্কসার্কাস-রাজাবাজারের আরোহীদের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের