Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

‘সুশান্ত ছিলেন বলেই অভিনয় শিখতে পেরেছি’, ভাইরাল সারা আলি খানের পুরনো ভিডিও

সুশান্তের জন্য তিনি হিন্দি বলতে পারেন বলেও জানান সারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২০, ১৪:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২০, ১৪:৪৫

options
link
‘সুশান্ত ছিলেন বলেই অভিনয় শিখতে পেরেছি’, ভাইরাল সারা আলি খানের পুরনো ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) আত্মহত্যার পর থেকে বলিউডের স্বজনপোষণ নিয়ে উত্তাল গোটা দেশ। অনেকেই অভিযোগ তোলেন, যাঁরা ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে এসেছিলেন, তাঁরা যোগ্য মর্যাদা পান না। ‘কেদারনাথ’-এর পরিচালক অভিষেক কাপুরও জানিয়েছিলেন সেকথা। এই ছবিতে সুশান্তের সঙ্গে অভিনয় করেছিলেন সারা আলি খানও। কিন্তু স্টারকিড হলেও কখনও নাকউঁচু স্বভাব ছিল না তাঁর। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় যেখানে নিজের অভিনয়ের জন্য সুশান্তকে কৃতিত্ব দিয়েছেন সারা।

সইফ জানিয়েছেন সুশান্তের মৃত্যু পর খুব ভেঙে পড়েন সারা। কারণ সুশান্তকে তিনি পছন্দ করতেন। ‘কেদারনাথ’-এর সেটে অনেক কিছু আলোচনা করতেন তাঁরা। সুশান্ত সারাকে ইঞ্জিনিয়ারিং, তির-ধনুক চালানো ইত্যাদি অনেক কিছুই শেখাতেন। বুদ্ধিমান ছেলে ছিলেন সুশান্ত। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানেও সারা সুশান্তের প্রশংসা করেছেন। বলেছেন, তিনি যে আজ হিন্দি বলতে পারেন, তা সুশান্তের জন্যই। সুশান্ত তাঁকে বলেছিলেন সেটে যেন হিন্দিতেই কথা বলেন সারা। সেটা মানতে গিয়ে হিন্দি আয়ত্তে আসে তাঁর। এছাড়া অভিনয়ও তিনি সুশান্তের থেকেই শিখেছেন বলে জানান সারা।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Sara has always respected Sushant🥺 Don’t miss this..

A post shared by Filmygyan Videos (@filmygyanvideos) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Sushant Singh Rajput ❤️💔❣️

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

 

এদিকে সুশান্তের আত্মহত্যার খবর এখনও মানতে পারছেন না অভিনেতা আলি জাফর। পুরনো একটি ছবি শেয়ার করে একথা জানান তিনি।

অন্যদিকে অভিনেতা শেখর সুমনের বক্তব্য, সুশান্ত নিশ্চয়ই সুইসাইড নোট লিখে গিয়েছেন। তাঁর মতে সুশান্তের মতো ছেলে যদি শক্ত ও বুদ্ধিমান ব্যক্তিত্ব ছিলেন, তাতে তিনি সুইসাইড নোট লিখবেন না, তা হতে পারে না। যা চোখে দেখা যাচ্ছে, তার পিছনে অনেক কিছু রয়েছে। একটি টুইটে বলিউডের কয়েকজন ব্যক্তিত্বদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, তাঁরা শাস্তি না পাওয়া পর্যন্ত ভারত ও বিহার চুপ করে বসে থাকবে না।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.