সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই নাগ অশ্বিনের নতুন ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’র ঝলক হইচই ফেলে দিয়েছে গোটা দেশে। অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিতে আলাদা করে নজর কেড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই আলোচনায় এই ছবিতে তাঁর লুক। জানা গিয়েছে, ‘কল্কি ২৮৯৮ এডি’তে শাশ্বতকে দেখা যাবে খলনায়কের চরিত্রে। তা টলিউড, বলিউড পেরিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি পা দিয়ে কেমন কদর পেলেন বাংলার শাশ্বত?
View this post on InstagramAdvertisement
শাশ্বত জানিয়েছেন, ”বাপরে, এই ছবিতে প্রভাস, অমিতাভ ও দীপিকার বিপরীতে আমি খলনায়ক। প্রচুর অ্য়াকশন। দক্ষিণী ছবিতে কী ধরনের অ্য়াকশন হয়, তা বাক্য়ে বোঝান সম্ভব নয়। আমি যে পোশাকটা পরেছি, সেটার ওজনই প্রায় পাঁচ কেজি! এই ভারী পোশাকেই অ্যাকশন করতে হয়েছে।”
[আরও পড়ুন: প্রযোজনায় ৭ বছর, ‘খাদান’ লুক ফাঁস করে আবেগঘন বার্তা দেবের, রুক্মিণী কী লিখলেন?]
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে বলতে গিয়ে শাশ্বত জানালেন, ”খুবই আদর যত্ন পেয়েছি। অভিনেতাদের স্বাচ্ছন্দ্যের প্রতি ইউনিটের এতটাই নজর যে প্রত্যেক অভিনেতা নিজে থেকেই ২০০ শতাংশ উজাড় করে দেন। ওই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু শেখার রয়েছে। ওরা ইন্ডাস্ট্রির উন্নতিতে সবাই মিলে আনন্দ করে। অন্যর উন্নতি দেখলে, টেনে নামায় না। ”
[আরও পড়ুন: নিখুঁত শরীরের দুষ্টুমির প্রশ্রয়! বলিউডের এই স্টারকিড করণ জোহরের প্রিয় পাত্রী]
সর্বশেষ খবর
-
মিলবে পছন্দের বার্থ, টিকিট কাটার জটিলতা উধাও! নতুন ওয়েবসাইট চালু করল আইআরসিটিসি
-
আগামী সপ্তাহেই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং, পুজোর আগেই নিয়োগ!
-
মনখারাপ মৌনীর! ফোন পেয়েই সংসার-সন্তান ফেলে মুম্বই ছুটলেন শুভশ্রী
-
হোটেলে ডেকে যুবতীকে ধর্ষণ, সারারাত নির্যাতনে অসুস্থ মহিলা! তদন্তে বাঁশদ্রোণী থানার পুলিশ
-
ফিরল মিনাবের স্মৃতি, ইরানে শিশু ক্যানসার হাসপাতালে ভয়াবহ হামলা আমেরিকার! বিস্ফোরণ বন্দর শহরগুলিতে