Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় ভাবাবেগে আঘাত! পিছতে হবে ইমরান-ইয়ামির ছবি মুক্তি, আদালতে শাহ বানোর পরিবার

এই ছবিটি আগামী ৭ নভেম্বর মুক্তির কথা ছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ২১:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ২১:২২

options
link
ধর্মীয় ভাবাবেগে আঘাত! পিছতে হবে ইমরান-ইয়ামির ছবি মুক্তি, আদালতে শাহ বানোর পরিবার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। ইমরান হাসমি এবং ইয়ামি গৌতম অভিনীত ‘হক’ ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার আর্জি শাহ বানোর পরিবারের। এই ছবিটি আগামী ৭ নভেম্বর মুক্তির কথা ছিল।

পরিবারের তরফে আইনজীবী তৌসিফ ওয়ারসির দাবি, এই ছবি মুক্তি পেলে ইসলাম ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। ‘হক’ ছবি নির্মাতারা শাহ বানোর পরিবারের তরফে কোনও অনুমতি নেয়নি বলেও বিস্ফোরক অভিযোগ তাঁর। সে কারণে ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে ইন্দোর হাই কোর্টের দ্বারস্থ পরিবার। ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই আর্জি প্রসঙ্গে যদিও ‘হক’ ছবি নির্মাতাদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, অত্যন্ত স্পর্শকাতর শাহ বানো মামলা নিয়ে তৈরি কোর্টরুম ড্রামা ‘হক’। এই ছবির গল্পের শিকড়ে জড়িয়ে রয়েছে ভারতের আইনব্যবস্থার ইতিহাস। সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়। যা বদল এনেছিল ব্যক্তিগত এবং ধর্মনিরপেক্ষ আইনের ভারসাম্যের ছবিতে। সেই রায়ের অনুপ্রেরণায় তৈরি ইমরান হাসমি এবং ইয়ামি গৌতম অভিনীত ‘হক’। ছবির ট্রেলার মুক্তি পেয়েছে সদ্যই। যা নিয়ে নানামহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই ছবি নিয়ে আত্মবিশ্বাসী ইমরান হাসমি। এই ছবি কোনও সম্প্রদায়কে কাঠগড়ায় তুলছে না বলেই দাবি তাঁর। অভিনেতার মতে, এই ছবি নারী মর্যাদার কথাই বলে। সব ঠিকঠাক থাকলে আগামী ৭ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। দর্শক মন জয় করতে পারে কিনা ছবিটি, সেটাই দেখার।

দেখুন ট্রেলার:

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.