সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা ছিল আগেই। তবে এবার সূত্র বলছে, চলতি বছরেই ‘পাঠান’ নিয়ে ফের চমক দিতে চলেছেন শাহরুখ খান ও আদিত্য চোপড়া। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘পাঠান’ ছবির সিক্যুয়েলের (Pathaan 2) চিত্রনাট্য ইতিমধ্যেই তৈরি। শোনা যাচ্ছে, বছর শেষেই নাকি শুটিং শুরু করে দেবেন পাঠান ২ টিম।
[আরও পড়ুন: মুখের এমন অবস্থা! ‘প্লাস্টিক সার্জারি’র খোঁটাতেই চটলেন আয়েশা টাকিয়া, দিলেন কড়া জবাব ]
তা ‘পাঠান ২’-এ কী কী সারপ্রাইজ থাকছে?
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পাঠান ২ ছবিই হবে যশরাজ ব্যানারে তৈরি স্পাই ইউনিভার্সের অষ্টম ছবি। জানা গিয়েছে, ‘পাঠান ২’ তে দীপিকা পাড়ুকোন তো থাকছেনই, তবে দেখা যেতে পারে আলিয়া ভাটকেও। এমনকী, ইন্ডাস্ট্রি সূত্রে খবর, টাইগার-এর জোয়া অর্থাৎ ক্যাটরিনাকেও চিত্রনাট্যে জায়গা দেবেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তবে খলনায়কের চরিত্রে এবার আর জন আব্রাহম নন, বরং আরও বড় চমক দেবেন আদিত্য চোপড়া।
খবর অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ছবির শুটিং শুরু করবেন শাহরুখ। গোটা দেশের বক্স অফিসে ৫৪০ কোটি টাকা রোজগার করে পাঠান। অন্যদিকে গোটা বিশ্বে পাঠান ছবির ঝুলিতে ১০০০ কোটি টাকা। সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এবার ‘পাঠান ২’ তৈরি করতে প্রস্তুত আদিত্য চোপড়া ও শাহরুখ খান।
[আরও পড়ুন: রেজিস্ট্রির পর ধুমধাম করে রিসেপশন কাঞ্চন-শ্রীময়ীর, এলাহি আয়োজনের আভাস]
সর্বশেষ খবর
-
হাসিনায় সম্পর্কে কাঁটা, সেই বাংলাদেশের দাবিতে ১৯টি অত্যাধুনিক রেল কোচ পাঠাল ভারত!
-
পায়ে ব্যথা, অথচ সমস্যা লুকিয়ে কোমরে! সায়াটিকার লক্ষণ চিনবেন কীভাবে
-
রস্টারের চাপে ঘুম হয় না! গাঁজার সঙ্গে ঘুমের ওষুধ খেয়ে বিমান চালাতে ওঠেন এয়ার ইন্ডিয়া পাইলট
-
এশিয়াডের আগে সাসপেন্ড টেবিল টেনিস ফেডারেশন, অন্ধকারে খেলোয়াড়দের ভবিষ্যৎ
-
৪৭৫ কিমি পেরিয়ে ‘গেমতুতো’ বন্ধুদের দেখতে এসে বিপদ! গঙ্গারামপুরে লজে পাকড়াও ৩ নাবালক