সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে বাপ কা বেটা! হ্যাঁ, বড় ছেলে আরিয়ান তো ছিলেনই, এবার ছোট ছেলেও বাবার পথে হাঁটল। গপ্পোটা শাহরুখের ছোট ছেলে আব্রামের।
ব্যাপারটা একটু খোলসা করা যাক। সম্প্রতি স্কুলের নাটকে অভিনয় করল ছোট্ট আব্রাম। নাটকের মাঝে শাহরুখের কায়দায় হাত ছড়িয়ে পোজও দিল। আর দর্শক আসনে বসে শাহরুখ আনন্দে আত্মহারা। শাহরুখের চোখে তখন আনন্দের অশ্রু।
[আরও পড়ুন: ‘এমন অ্যানিম্যাল কি সমাজে নেই?’ বিতর্কে মুখ খুললেন ববি দেওল]
শাহরুখের এক অনুরাগী আব্রামের এই ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। সেই পোস্টে তিনি লিখলেন, ‘গর্বিত বাবা এবং মা। কত জলদি বড় হয়ে যাচ্ছে।’
View this post on Instagram
বরাবর ‘ফ্যামিলি ম্যান’ শাহরুখ খান (Shah Rukh Khan)। হাজারও ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতে ভোলেন না তিনি। ছোট ছেলে আব্রাম আবার বাবার একটু বেশি আদুরে। আব্রামের (Abram) সমস্ত কাজে নজর থাকে বলিউড বাদশার। তার সাফল্যে আনন্দে আত্মহারাও হয়ে যান।
[আরও পড়ুন: ‘এত রক্ত কেন!’, বিষাক্ত পৌরুষত্বের উদযাপন করে কী বার্তা দিতে চায় ‘অ্যানিম্যাল’?]
সর্বশেষ খবর
-
‘সজলের পুজোয় ঢাক বাজানো-ধুনুচি নাচের নিয়ম জানুন’, সুদীপার নিশানায় ‘মুখোশধারী’ টলিউড
-
পুলিশের নজর এড়াতে শাড়ির আড়ালে লুকিয়ে তৃণমূল কর্মী! শেষমেশ কী হল?
-
এবার তৃণমূলে ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের