সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানদের মুখের দিকে চেয়ে মদ্যপান, ধূমপান ছাড়তে চেয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বাদশা যে আদ্যোপান্ত ‘ফ্যামিলি ম্যান’, আলাদা করে তার উল্লেখ নিঃপ্রয়োজন! আসমুদ্র হিমাচলের অনুরাগীদের কাছে তিনি ‘ঈশ্বরসম’। আর তাঁর মন্নত তাঁদের মন্দির। সেই শাহরুখই কিনা শুটিং চলাকালীন সেটে মদ্যপান করে নেশায় বুঁদ হয়েছিলেন! বাদশার মদ্যপানের ‘কীর্তি’ ফাঁস করলেন তাঁরই সহকর্মী।
ভরদুপুরে চলছিল শুটিং। শট দেওয়ার আগেই গ্লাসের পর গ্লাস মদ একেবারে চো-চো করে শেষ করে দিলেন শাহরুখ খান! সিনেমার সেটে কিং খানের এমন কাণ্ড দেখে হতবাক হয়ে যান উপস্থিত সকলে। তারপর, আদৌ কি শুটিং হয়েছিল না সব বিশ বাঁও জলে? অভিনেতা টিকু তালসানিয়া জানালেন, আলবাৎ হয়েছে! আদতে চরিত্রের মধ্যে ঢোকার জন্যই তো শাহরুখ গলা অবধি মদ্যপান করেছিলেন।
সঞ্জয়লীলা বনশালির ‘দেবদাস’ সিনেমার শুটিংয়ের সময়কার কথা। পরিচালকের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন শাহরুখ। দেবদাস-এর ভূমিকায় অভিনয় করেছেন। সেই ছবিতেই ধরম দাসের চরিত্রে ছিলেন টিকু তালসানিয়া। এক দৃশ্যে মদ্যপ দেবদাসকে দেখানো হবে। সেই দৃশ্যের শট দেওয়ার আগেই গ্লাসের পর গ্লাস রাম পান করেন বাদশা। স্মৃতিচারণ করে টিকু বলেন, “ভরদুপুরে গনগনে রোদে শুটিং করছিলাম। আর শাহরুখ একটার পর একটা রামের শট নিচ্ছে। আমি তো হতবাক। ওঁকে বলি- কী করছো কি ভায়া? আমাদের তো শট দিতে হবে। শাহরুখ তখন আমাকে বলেন- স্যর, অভিনয়টা তো করে দেব, কিন্তু চোখে নেশাধরা ব্যাপারটা তো চাই। সেই জন্যই আর কী!”
[আরও পড়ুন: অর্থকষ্ট, হাতে সিনেমা নেই! ক্যামেরার সামনেই হাউহাউ করে কেঁদে ফেললেন আমির খান]

কাজের প্রতি বাদশার নিষ্ঠা দেখে সেদিন টিকু কেন বনশালির সেটের সকলেই ধন্য ধন্য করেছিলেন। সহকর্মী অভিনেতার কথায়, “ও একজন জিনিয়স। চরিত্র আত্মস্থ করতে ওর কসরত দেখে মুগ্ধ হতে হয়। বনশালি পরিচালক হলেও দেবদাস-এর শুটিংয়ে দেখতাম ও প্রতিদিন নিজের মতো ভাবনাচিন্তা করে আসত প্রতিটা শট নিয়ে।”
[আরও পড়ুন: রবিবাসরীয় মেঘলা সকালে পার্কস্ট্রিটে শুটিং কাজলের, ফ্লুরিজ চত্বরে উপচে পড়ল ভিড়]
সর্বশেষ খবর
-
যৌনগন্ধী মন্তব্য বিতর্ক অতীত, জন্মদিনে প্রেমিকার সঙ্গে মহাকালের দরবারে ‘শাপমোচন’ রণবীরের
-
বিশ্বকাপের আগে মেসির মুকুটে নতুন পালক, প্রথম ফুটবলার হিসাবে জিতলেন এই পুরস্কার
-
কলকাতা পুরসভা বাঁচানোর মরিয়া চেষ্টা! ১৯ জুন অধিবেশনের ডাক ‘পুরনো তৃণমূলে’র
-
আইসক্রিম ভেবে ‘ক্ষতিকর’ ফ্রোজেন ডেজার্ট খাচ্ছেন না তো? পার্থক্য না বুঝলেই মুশকিল
-
মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও! রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়?