সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যেমন বলিউডের রোম্যান্স কিং, তেমনই অনুরাগীদের কাছে ‘বেতাজ বাদশা’। এত বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও আদ্যোপান্ত পারিবারিক মানুষ। বিটাউনের যে কোনও হাইপ্রোফাইল পার্টিতে কখনও স্ত্রী, কখনও সন্তানদের নিয়ে শাহরুখের (Shah Rukh Khan) উজ্জ্বল উপস্থিতি দেখা যায়। এবার অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চ থেকেই সন্তানদের কাছে বড় প্রতিজ্ঞা করলেন শাহরুখ খান।
সম্প্রতি ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ থেকেই ‘জওয়ান’ টিম, অনুরাগীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের পরিবারের উদ্দেশেও বড় বার্তা দিতে দেখা যায় বাদশাকে। আরিয়ান খান, সুহানা খান ও অ্যাব্রাম খানের উদ্দেশে ‘সুপারস্টার’ বাবাকে বলতে শোনা যায়, “এই বার্তাটা আমার তিন সন্তান এবং স্ত্রী গৌরী খানের জন্য। যতদিন তোমাদের বাবা বেঁচে আছে, ততদিন বিনোদন থাকবে।” পাশাপাশি কিং খান নিজের চার বছরের দীর্ঘ বিরতিকালীন হতাশার কথাও জানিয়েছেন।
[আরও পড়ুন: লোকসভা ভোটের প্রার্থী হতেই ‘দিদি নম্বর ১’ ছাড়ছেন? মুখ খুললেন রচনা]
King Khan makes a promise ❤️@iamsrk @ZeeCineAwards #ShahRukhKhan #ZeeCineAwards2024 #SRK #KingKhan pic.twitter.com/oVyzc5gpDw
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) March 12, 2024
শাহরুখ বলেন, “চার-পাঁচ বছর যখন আমার সিনেমা চলছিল না, আমি নিজের উপরই বিরক্ত হয়ে গিয়েছিলাম। আমি সিনেমার কাজ করা বন্ধ করে দিয়েছিলাম। বাড়িতে বসেছিলাম। পিৎজা, রুটি এসব বানিয়েছি। ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটিয়েছি।”
[আরও পড়ুন: ‘গুরু’ শাহরুখের পা ছুঁয়ে প্রণাম অ্যাটলির, ‘সংস্কারি’ পরিচালককে কুর্নিশ নেটপাড়ার]
সর্বশেষ খবর
-
দ্রাবিড়ভূমই পাখির চোখ, তেলেঙ্গানায় পদ্ম ফোটাতে হারদরাবাদ পুরভোটে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি
-
ব্রাজিলের ক্লিনিকে বডি কাউন্ট ‘শূন্য’ করার দাম ১১ লক্ষ টাকা! কেন চিন্তাজনক এমন ট্রেন্ড?
-
জার্মানিতে বন্দুকবাজের হানা! মৃত অন্তত ৫, এলাকায় তুমুল আতঙ্ক
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?
-
আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর