সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা গিয়েছিল, লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে গিয়ে গুরুতর আহত শাহরুখ খান (Shah Rukh Khan)। নাকে চোট লেগেছে তাঁর। শুটিং ফ্লোর থেকেই চটজলদি তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। করতে হয়েছে অস্ত্রোপচার। তবে এই খবর প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যেই বলিউড বাদশাকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে।

জিনস আর হুডি পরে বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন শাহরুখ। মাথায় তাঁর ছিল টুপি। চোখে চশমা। দিব্যি হেঁটে গাড়িতে গিয়ে উঠলেন। একপ্রকার পাপারাজ্জিকে এড়িয়েই চলে যান সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
View this post on Instagram
[আরও পড়ুন: “আহা! অবিকল অমিতাভ-মৌসুমী”, ‘রিমঝিম গিরে সাওন’ গানের স্মৃতি ফেরালেন বৃদ্ধ দম্পতি]
শাহরুখের সঙ্গে গৌরী খান ও আব্রামও নাকি ছিল। তবে বাদশা যেভাবে হেঁটে গেলেন তাতে খুব বড় চোট তাঁর লেগেছে বলে মনে হল না এবং নাকেও কোনও অস্ত্রোপচারের চিহ্ন দেখা যায়নি। তাতেই প্রশ্ন উঠছে, সত্যিই কি আমেরিকায় শুটিং চলাকালীন চোট পেয়েছিলেন ৫৭ বছরের অভিনেতা?

সে যাই হোক, মঙ্গলবার থেকেই শাহরুখের চিন্তিত ছিলেন অনুরাগীরা। তাঁরা এই ভিডিও দেখে বেশ আশ্বস্ত হয়েছেন। ‘পাঠান’-এর তুমুল সাফল্যের পর ‘জওয়ান’ হিসেবে বড়পর্দায় ফিরছেন শাহরুখ। এরপর ‘টাইগার ৩’ সিনেমায় সলমন খানের সঙ্গে দেখা যাবে তাঁকে। তারপর আসবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’।
[আরও পড়ুন: ‘ভারতীয় সিনেমা মানেই বক্ষযুগল আর নিতম্ব’, প্রিয়াঙ্কার মন্তব্যে উত্তাল নেটদুনিয়া]
সর্বশেষ খবর
-
মাতলার চরে বৃদ্ধাশ্রম! ক্যানিং পশ্চিমের বিধায়ককে নোটিস
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল