সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ বলছেন বাদশা একেবারে মাটির মানুষ। কেউ আবার বলছেন, আব্রামের স্কুলে গিয়ে ছোটবেলাকে ফিরে পেয়েছেন শাহরুখ। হ্য়াঁ, সম্প্রতি শাহরুখের এক নতুন ছবি দেখে সোশাল মিডিয়ায় এমনই হইচই। তা কী রয়েছে ছবিতে?
সম্প্রতি শাহরুখ তাঁর ছোট ছেলে আব্রামের স্কুলে গিয়েছিলেন। সেখানেই আব্রামের সহপাঠীদের সঙ্গে ছবি তুললেন শাহরুখ। পড়ুয়াদের সঙ্গে ক্যামেরায় পোজ দেওয়ার সময় মাটিতেই বসে পড়লেন এসআরকে। বলিউড বাদশার এমন সাধারণ অবতারে আপ্লুত নেটপাড়া।
[আরও পড়ুন: মুখের এমন অবস্থা! ‘প্লাস্টিক সার্জারি’র খোঁটাতেই চটলেন আয়েশা টাকিয়া, দিলেন কড়া জবাব ]
An extraordinary overnight adventure of Class V students at DAIS with special guest King Khan Shah Rukh Khan ❤️ Immersed themselves in a range of activities like team-building games, treasure hunts, races, talent hunt show & Indian games etc 🔥@iamsrk #ShahRukhKhan #SRK #DAIS pic.twitter.com/GtkNu3C0B5
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) February 18, 2024
কয়েক মাস আগে স্কুলের নাটকে অভিনয় করেছিল ছোট্ট আব্রাম। নাটকের মাঝে শাহরুখের কায়দায় হাত ছড়িয়ে পোজও দিয়েছিল। আর দর্শক আসনে বসে শাহরুখ আনন্দে আত্মহারা। শাহরুখের এক অনুরাগী আব্রামের এই ভিডিও শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায়। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘গর্বিত বাবা এবং মা। কত জলদি বড় হয়ে যাচ্ছে।’
বরাবর ‘ফ্যামিলি ম্যান’ শাহরুখ খান (Shah Rukh Khan)। হাজারও ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতে ভোলেন না তিনি। ছোট ছেলে আব্রাম আবার বাবার একটু বেশি আদুরে। আব্রামের (Abram) সমস্ত কাজে নজর থাকে বলিউড বাদশার। তার সাফল্যে আনন্দে আত্মহারাও হয়ে যান তিনি।
[আরও পড়ুন: রেজিস্ট্রির পর ধুমধাম করে রিসেপশন কাঞ্চন-শ্রীময়ীর, এলাহি আয়োজনের আভাস]
সর্বশেষ খবর
-
মেসি রাখি না ইয়ামাল রাখি? ফাইনালের ধর্মসংকটেও ‘বিন্দাস’ মেজাজে বার্সেলোনা সমর্থকরা
-
‘কুত্তাকে পোছে, আমাকে না’, শাহের বৈঠকে ডাক না পেয়ে বিস্ফোরক অনন্ত মহারাজ
-
‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চে চোখে কালো চশমা, মঞ্চে উঠেই কেন ক্ষমা চাইলেন ‘রাম’ রণবীর?
-
হুঙ্কারই সার! ‘স্যাটাভাঙা’ মন্তব্যে থানায় থানায় মাথা নিচু করে হাজিরা দিচ্ছেন হুমায়ুন
-
বুলডোজারে অভিষেকের পার্টি অফিস ভাঙা নিয়ে মামলা, ছুটির দিনে হাই কোর্টে নজিরবিহীন শুনানি