সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতি দেয়নি ইউজিসি, তারই ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। সেই কারণে সম্প্রতি আইনি সমস্যা জড়িয়েছেন অভিনেতা। কলকাতা হাইকোর্টের তরফে তাঁকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কলকাতা হাইকোর্ট এও প্রশ্ন তুলেছে, শাহরুখ খানের বিরুদ্ধে কেন সিবিআই তদন্ত করা যাবে না?
[ আরও পড়ুন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রজতজয়ন্তীতে নবরূপে নন্দন, চলছে জোর প্রস্তুতি ]
কলকাতার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শাহরুখ খান। দেশের অনেক জায়গাতেই ছড়িয়ে রয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শাখা। নিয়ম অনুযায়ী, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ইউজিসি অনুমোদিত হতে হবে। কিন্তু শাহরুখ যার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন, সেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের অনুমোদন ছিল না। এই নিয়ে দিল্লি হাইকোর্টে প্রতিষ্ঠানের পড়ুয়ারা একটি মামলা দায়ের করে। সেই মামলায় শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শাখা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। পড়ুয়াদের এমনও অভিযোগ ছিল, শাহরুখ খানকে সামনে রেখে পড়ুয়াদের থেকে বিপুল টাকা নিচ্ছে ওই শিক্ষা প্রতিষ্ঠান। কলকাতা হাই কোর্টেও এনিয়ে মামলা দায়ের হয়। এই প্রতারণার সিবিআই তদন্ত চেয়েও আবেদন জানানো হয়। বৃহস্পতিবার তার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাই কোর্ট জানতে চায়, শাহরুখ খানের বিরুদ্ধে কেন সিবিআই তদন্ত করা যাবে না? এমনকী গোটা বিষয়টিতে শাহরুখের মন্তব্য জানতে চেয়ে অভিনেতাকে একটি হলফনামা দেওয়ারও নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
[ আরও পড়ুন: ‘কেউ মেয়ের মাথা খাচ্ছে’, বিস্ফোরক অভিযোগ রানুর ]
বস্তুত শাহরুখের সময়টাই এখন খারাপ চলছে। হাতে তাঁর কোনও ছবি নেই। তার উপর কিছুদিন আগে এক পাকিস্তানি সেনা আধিকারিক তাঁকে ‘বার্ড অফ ব্লাড’-এর ট্রেলারের জন্য তুলোধোনা করেছেন। ওয়েব সিরিজটি এক ‘র’ এজেন্টের গল্প। ট্রেলার মুক্তির পর পাক সেনার মেজর জেনারেল আসিফ গফুর লেখেন, কল্পনার জগত থেকে সরে এসে বাস্তব পরিস্থিতির দিকে নজর দিন৷ ‘র’-এর গুপ্তচর কুলভূষণ যাদব, উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের অবস্থা দেখুন৷ শান্তি ও সম্প্রীতির বিষয়ে আপনি ভাবিত হলে, ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের নৃশংসতা এবং আরএসএসের মতো হিন্দুত্ববাদীদের নিয়ে মুখ খুলুন আপনি৷
সর্বশেষ খবর
-
হোয়াটসঅ্যাপেই বানিয়ে নিন আয়ুষ্মান ভারত কার্ড! লাগবে মোটে ৫ মিনিট, রইল পদ্ধতি
-
রাজ্যে বিনিয়োগের জোয়ার! আদানি, টোডির পর এবার শুভেন্দু-সাক্ষাতে সঞ্জীব গোয়েঙ্কা
-
স্যালাইন কাণ্ডের তদন্তে মেদিনীপুর মেডিক্যালে স্বাস্থ্যদপ্তরের টিম, দ্রুত রিপোর্ট তলব স্বাস্থ্যমন্ত্রীর
-
জাকার্তার মন্দিরের শিবমূর্তিতে লুকিয়ে হাজার বছরের ইতিহাস, ঘুরে এলেন মোদি, যাবেন নাকি?
-
ট্রাম্পকেই ‘লালকার্ড’ ফুটবল বিশ্বের, তদন্তের মুখে ফিফার সর্বময় কর্তা