Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬
শাহরুখের প্রতারণা

প্রতারণা মামলায় বিপাকে শাহরুখ, হতে পারে সিবিআই তদন্ত

শাহরুখের বিরুদ্ধে কেন সিবিআই তদন্ত নয়, প্রশ্ন কলকাতা হাই কোর্টের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০১৯, ২০:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০১৯, ২০:৪০

options
link
প্রতারণা মামলায় বিপাকে শাহরুখ, হতে পারে সিবিআই তদন্ত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতি দেয়নি ইউজিসি, তারই ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। সেই কারণে সম্প্রতি আইনি সমস্যা জড়িয়েছেন অভিনেতা। কলকাতা হাইকোর্টের তরফে তাঁকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কলকাতা হাইকোর্ট এও প্রশ্ন তুলেছে, শাহরুখ খানের বিরুদ্ধে কেন সিবিআই তদন্ত করা যাবে না?

[ আরও পড়ুন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রজতজয়ন্তীতে নবরূপে নন্দন, চলছে জোর প্রস্তুতি ]

কলকাতার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শাহরুখ খান। দেশের অনেক জায়গাতেই ছড়িয়ে রয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শাখা। নিয়ম অনুযায়ী, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ইউজিসি অনুমোদিত হতে হবে। কিন্তু শাহরুখ যার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন, সেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের অনুমোদন ছিল না। এই নিয়ে দিল্লি হাইকোর্টে প্রতিষ্ঠানের পড়ুয়ারা একটি মামলা দায়ের করে। সেই মামলায় শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শাখা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। পড়ুয়াদের এমনও অভিযোগ ছিল, শাহরুখ খানকে সামনে রেখে পড়ুয়াদের থেকে বিপুল টাকা নিচ্ছে ওই শিক্ষা প্রতিষ্ঠান। কলকাতা হাই কোর্টেও এনিয়ে মামলা দায়ের হয়। এই প্রতারণার সিবিআই তদন্ত চেয়েও আবেদন জানানো হয়। বৃহস্পতিবার তার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাই কোর্ট জানতে চায়, শাহরুখ খানের বিরুদ্ধে কেন সিবিআই তদন্ত করা যাবে না? এমনকী গোটা বিষয়টিতে শাহরুখের মন্তব্য জানতে চেয়ে অভিনেতাকে একটি হলফনামা দেওয়ারও নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: ‘কেউ মেয়ের মাথা খাচ্ছে’, বিস্ফোরক অভিযোগ রানুর ]

বস্তুত শাহরুখের সময়টাই এখন খারাপ চলছে। হাতে তাঁর কোনও ছবি নেই। তার উপর কিছুদিন আগে এক পাকিস্তানি সেনা আধিকারিক তাঁকে ‘বার্ড অফ ব্লাড’-এর ট্রেলারের জন্য তুলোধোনা করেছেন। ওয়েব সিরিজটি এক ‘র’ এজেন্টের গল্প। ট্রেলার মুক্তির পর পাক সেনার মেজর জেনারেল আসিফ গফুর লেখেন, কল্পনার জগত থেকে সরে এসে বাস্তব পরিস্থিতির দিকে নজর দিন৷ ‘র’-এর গুপ্তচর কুলভূষণ যাদব, উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের অবস্থা দেখুন৷ শান্তি ও সম্প্রীতির বিষয়ে আপনি ভাবিত হলে, ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের নৃশংসতা এবং আরএসএসের মতো হিন্দুত্ববাদীদের নিয়ে মুখ খুলুন আপনি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.