সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিকবার হিন্দুত্ববাদীদের রোষে ‘পাঠান’। ‘বেশরম রং’ নিয়ে বিতর্কের শেষ নেই। তবে আপাতত শাহরুখের নয়া ছবির উন্মাদনায় বুঁদ বাদশাহের অনুরাগীরা। ‘পাঠান’ মুক্তির অপেক্ষায় প্রায় সকলেই। তারই মাঝে দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত হল ছবির ট্রেলার। বিশ্বের উচ্চতম বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে সিগনেচার স্টেপও দেখালেন শাহরুখ।
View this post on InstagramAdvertisement
ক্যাজুয়াল পোশাক। তার সঙ্গে পরনে কালো রংয়ের জ্যাকেট। বুর্জ খলিফায় তখন দেখানো হচ্ছে অ্যাকশনে ভরা ‘পাঠান’ ছবির ট্রেলার। আর সেই প্রোমোশনাল ইভেন্টের মাঝে ‘ঝুমে জো পাঠান’ গানের স্টেপ দেখালেন শাহরুখ।
View this post on Instagram
[আরও পড়ুন: মীরের নামে একের পর এক ভুয়ো ইউটিউব চ্যানেল, বিরক্ত হয়ে কড়া পদক্ষেপ তারকার]
তাঁর মুখে শোনা গেল একাধিক সংলাপ। কখনও তিনি বললেন, “পার্টি রাখোগে তো মেহমান নাবাজিকে লিয়ে পাঠান তো আয়েগা অর সাথ মে পটাকা ভি লায়েগা”।
View this post on Instagram
আবার কিং খানের মুখে শোনা যায়, “আপনি কুর্সি কি পেটি বাঁধ লো, মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়”-এর মতো সংলাপও। সব মিলিয়ে মুগ্ধ শাহরুখ অনুরাগীরা। ছবি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
I would definitely wear these pants 🤭 my BadBoy it’s cool as always 🙆🏼♀️
And your smile to see that #JhoomeJoPathaan
it’s on the feet of the guys priceless 😉@iamsrk in Dubai for #PathaanTrailer in #BurjKhalifa ❤️ pic.twitter.com/PodtWH5ibf— SHKajol❤️Pyaar🇧🇷 (@SandraC69740420) January 14, 2023
আগামী ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’। ছবি নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। ছবির ‘বেশরম রং’ গান নিয়ে আপত্তি তোলা হয়েছে। নায়িকা দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি পরা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। টুইটারে ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’। এমন পরিস্থিতিতেই সেন্সর বোর্ডের একটি রিপোর্টের একটি ছবি। ছবিটি আসল না নকল, তা জানা যায়নি। তবে ওই রিপোর্ট অনুযায়ী, মোট ১০টিরও বেশি দৃশ্যে কাঁচি চালাতে চলেছে সেন্সর বোর্ড। ছবির বেশ কিছু সংলাপে বদল আনার কথা বলা হয়েছে।
[আরও পড়ুন: ‘বলিউড সিনেমা নয় RRR’, আমেরিকায় প্রতিবাদী সুর পরিচালক রাজামৌলির কথায়!]
সর্বশেষ খবর
-
তদন্তের মুখে পাহাড়ের ১৬টি বোর্ড, ছাড় পাবে না জিটিএ-ও! তোপ অগ্নিমিত্রার
-
ড্রাগন বধের প্রস্তুতি! ২ বছরে পরমাণু অস্ত্র ভাণ্ডার অনেকটা বাড়িয়ে আরও শক্তিশালী ভারত
-
ভোট পরবর্তী সন্ত্রাস! প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অভিযোগ দায়ের বোলপুর থানায়
-
‘ভারতের জার্সিতে খেলেছেন’, বিদ্রোহী ইউসুফকে ‘লজ্জা হওয়া উচিত’ বলে বেনজির তোপ মহুয়ার
-
দিল্লি থেকে ফিরেই ‘দেশু ৭’-এর সেটে দেব, সাদা-কালো ছবিতে মনের কোন কথা বললেন মেগাস্টার?