সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আইনি জটে শাহরুখকন্যা সুহানা খান। জানা যাচ্ছে, আলিবাগে কৃষি জমি কেনার অভিযোগে আইনি জটিলতায় জড়িয়েছেন সুহানা।
উল্লেখ্য, বিভিন্ন নথি থেকে জানা যাচ্ছে যে, ২০২৩ ও ২০২৪ সালে আলিবাগে প্রায় ২২ কোটি টাকার দুটি জমি কিনেছিলেন সুহানা। ডেজাভু ফার্ম প্রাইভেট লিমিটেডের নামে নথিভুক্ত। শুধু তাই নয় এই নামের সংস্থাটি গৌরি খানের মা ও তাঁর ভগ্নিপতির নামে মালিকানাধীন বলেই জানা যাচ্ছে। মুম্বইয়ের আলিবাগের ওই জমির দাম জানা যাচ্ছে ১২.৯১ কোটি টাকা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যাচ্ছে, এই জমির মালিকানা আসলে রয়েছে প্রশাসনের কাছে। এই জমি শুধুমাত্র কৃষিকাজে ব্যবহার করা হবে বলেই রাখা ছিল।
২০২৩ ও ২০২৪ সালে সুহানা এই জমি কিনেছিলেন তাঁর তিন বোনের থেকে। তাঁরা এই জমি তাঁদের মা বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন বলেই জানা জানিয়েছেন। শুধু তাই নয়, সুহানা এই জমি কেনার সময় সমস্ত নথিতে নিজেকে একজন কৃষক বলেই দেখিয়েছেন। ৭৭.৪৬ লক্ষ টাকা দিয়ে ইতিমধ্যেই নাকি এই জমির স্ট্যাম্প ডিউটি সেরেছেন সুহানা। এখানেই শেষ নয় একই সঙ্গে আলিবাগে সুহানা আরও একটি সম্পত্তি কিনেছিলেন। যার মূল্য ছিল ১০ কোটি টাকা। যদিও সুহানা বা শাহরুখের তরফে এই বিষয়ে কেউওই এখনও মুখ খোলেননি।
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য