Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Shah Rukh Khan

মধ্যপ্রাচ্যের যুদ্ধ-কাঁটায় ‘কিং’, বিশ বাঁও জলে শাহরুখের মেগাবাজেট সিনেমার শুটিং!

এর আগে একটা বড় অংশের শুটিং লন্ডনে হয়েছে। এবার দুবাইয়ের শিডিউল কাটছাঁট হওয়ায় কোন সিদ্ধান্ত নিলেন বাদশা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ১৪:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ১৪:০৫

options
link
মধ্যপ্রাচ্যের যুদ্ধ-কাঁটায় ‘কিং’, বিশ বাঁও জলে শাহরুখের মেগাবাজেট সিনেমার শুটিং! zoom
'কিং' লুকে শাহরুখ খান। ছবি: সোশাল মিডিয়া

যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া। ইজরায়েল, আমেরিকার যৌথ হামলায় পালটা জবাব ছুড়েছে ইরানও। ফলত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে। এহেন যুদ্ধজিগিরে প্রায়শই বিমান পরিষেবায় ব্যঘাত ঘটছে। বিশ্ববাজারে জ্বালানি সংকটের জেরে চড়চড়িয়ে বাড়ছে উড়ানের ভাড়াও। নিত্যদিন নাকাল হতে হচ্ছে জনসাধারণকে! আমজনতার মতো বহু সেলেবরাও গোড়ায় দুবাইয়ে আটকে পড়েছিলেন। মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে ব্যাহত হয়েছে বহু সিনেমার শুটিংও। এবার যুদ্ধ-কাঁটায় বিদ্ধ শাহরুখ খানের মেগাবাজেট ‘কিং’।

বলিউড মাধ্যম সূত্রে খবর, এপ্রিল মাসে সিনেমার একটা বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল দুবাইয়ে। আগামী ৯ এপ্রিল থেকে টানা এক সপ্তাহ শুটিংয়ের জন্য আগাম অনুমতিও নিয়ে রেখেছিল শুটিং ইউনিট। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির কথা মাথায় রেখে শিল্পী, কলাকুশলীদের জীবনের ঝুঁকি নিতে নারাজ নির্মাতারা। এমতাবস্থায় ‘কিং’-এর দুবাইয়ের শুটিং শিডিউল বাতিল করতে বাধ্য হয়েছেন তাঁরা। তবে সূত্রের খবর, মেগাবাজেট এই অ্যাকশন সিকোয়েন্সের শুটিং আর ফেলে রাখতে চাননি পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সেই জন্যই আপাতত মুম্বইয়ের ভিলে পার্লে এলাকার এক স্টুডিওয় ঢেলে সেট সাজানো হয়েছে দুবাইয়ের মরুভূমির আদলে। সেখানেই এক চেজিং সিকোয়েন্সের শুট করবেন সুহানা খান এবং অনিল কাপুর। জানা গেল, ‘কিং’-এর শুটের জন্য নির্মাতারা কোনওরকম খামতি রাখতে চাইছেন না। সেই জন্যেই মুম্বইয়ের স্টুডিওতে গোটা টিম নিয়ে ‘রাজসূয় যজ্ঞ’ শুরু করেছেন সিদ্ধার্থ আনন্দ।

Advertisement

“কিং-এর গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। সিদ্ধার্থ, সুজয়রা খুব যত্ন নিয়ে চরিত্রটা সাজিয়েছেন। কিং আদতেই মন্দ লোক। একজন খুনি। অনেক মানুষ খুন করেছে। তাই কিং আদতে কতটা ভিলেন, আশা করি সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভীষণ ডার্ক ক্যারেক্টার। ধূসর চরিত্র আর কী! মারাত্মক নির্মম, খতরনাক একজন মানুষ কিং। তাহলে বুঝতেই পারছেন ছবিতে আমার চরিত্রটা কেমন?”

shah-rukh-khans-film-king-release-date-announced
‘কিং’ লুকে শাহরুখ খান। ছবি: সোশাল মিডিয়া

কেমন চরিত্রে দেখা যাবে শাহরুখকে এই ছবিতে? ‘কিং’ ঘোষণার পর থেকেই কৌতূহল তুঙ্গে। ষাটের জন্মদিনে বাদশা জানিয়েছিলেন, “কিং-এর গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। সিদ্ধার্থ, সুজয়রা খুব যত্ন নিয়ে চরিত্রটা সাজিয়েছেন। কিং আদতেই মন্দ লোক। একজন খুনি। অনেক মানুষ করেছে । তাই কিং আদতেও কতটা ভিলেন, আশা করি সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভীষণ ডার্ক ক্যারেক্টার। ধূসর চরিত্র আর কী! মারাত্মক নির্মম, খতরনাক একজন মানুষ কিং। তাহলে বুঝতেই পারছেন ছবিতে আমার চরিত্রটা কেমন?” কানাঘুষো, ছবিতে একই চরিত্রে ভিন্ন সময়কালের প্রেক্ষাপটে ধরা দেবেন শাহরুখ। যুবক বয়সে রাঘব জুয়ালের সঙ্গে সংঘাতে জড়াবেন আর বৃদ্ধ বাদশাকে দেখা যাবে অভিষেক বচ্চনের সম্মুখ সমরে। তবে দু’ক্ষেত্রেই তুখড় অ্যাকশন সিকোয়েন্স রয়েছে কিং খানের।

বছর দুয়েকের বিরতি কাটিয়ে ছাব্বিশ সালের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ‘কিং’-এর। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা যে শাহরুখ খানের জীবনের সবথেকে বড় প্রোজেক্ট হতে চলেছে, সেখবর আগেই মিলেছিল। কারণ প্রথমত ‘কিং’-এর হাত ধরেই বলিউডে বড় ব্রেক পাচ্ছেন বাদশাকন্যা সুহানা খান। আর দ্বিতীয়ত এই সিনেমায় ষাটোর্ধ্ব শাহরুখকে দেখা যাবে আদ্যোন্ত অ্যাকশন অবতারে। মাস খানেক আগেই কয়েক সেকেন্ডের প্রচার ঝলকে সাড়া ফেলে দিয়েছিলেন নির্মাতারা। তখন থেকেই শাহরুখের ‘কিং’ দেখার অপেক্ষায় দর্শক, অনুরাগীদের প্রায় চাতক পাখির দশা! এর আগে একটা বড় অংশের শুটিং লন্ডনে হয়েছে। এবার দুবাইয়ের শিডিউল কাটছাঁট হওয়ায় রিলিজের দিনক্ষণে কোনও পরিবর্তন হয় কিনা, নজর থাকবে সেদিকে।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.