Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Jersey trailer

ব্যর্থ ক্রিকেটার গল্প বলবে ‘জার্সি’, ট্রেলারে কবীর সিংয়ের স্মৃতি ফেরালেন শাহিদ কাপুর

৩১ ডিসেম্বর মুক্তি পাবে শাহিদের এই ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২১, ১৬:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২১, ১৬:২০

options
link
ব্যর্থ ক্রিকেটার গল্প বলবে ‘জার্সি’, ট্রেলারে কবীর সিংয়ের স্মৃতি ফেরালেন শাহিদ কাপুর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মুখ দাড়ি, উসকো, খুসকো চুল। তবে শাহিদ কাপুরের (Shahid Kapoor) চোখে রাগ নেই। বরং চোখের চাহনিতে হতাশা। সিনেমায় তাঁর ছেলেকে একটা ক্রিকেট খেলার জার্সি উপহার দিতে চায় সে। কিন্তু পকেটে পয়সা নেই। স্ত্রীয়ের কাছে হাত পাততে হয়। টাকা-পয়সা নিয়ে রোজই ঝগড়া হয় স্ত্রীর সঙ্গে। কিন্তু প্রথম থেকে যে সে এমনটা ছিল না। জনপ্রিয় ছিল দারুণ ক্রিকেট প্লেয়ার হিসেবে। এখন সে সব অতীত!  

এরকমই এক অসফল ক্রিকেটারের গল্প নিয়ে সিনেমার পর্দায় ফিরছেন শাহিদ কাপুর। ছবির নাম জার্সি। কবীর সিংয়ের ইমেজ ভেঙে শাহিদ এই ছবিতে একেবারেই নতুন অবতারে। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার।

Advertisement

[আরও পড়ুন: কৃষকদের প্রতিবাদকে খালিস্তানি আন্দোলনের সঙ্গে তুলনার জের, কঙ্গনার বিরুদ্ধে দায়ের FIR]

২০১৯ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘জার্সি’র রিমেকই শাহিদের এই ছবি। তেলুগু ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছিল। ছবিটির পরিচালক গৌতম তিন্নানাউরি। ছবিতে শাহিদের বিপরীতে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর।

এই ছবির ট্রেলার দেখে তেলুগু ছবিটির অভিনেতা নানি জানিয়েছেন, ”শাহিদ খুবই ভাল অভিনেতা। দর্শক অবশ্যই শাহিদের অভিনয় পছন্দ করবেন। আমার আশা এই ছবি বক্স অফিসেও ভাল করবে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shahid Kapoor (@shahidkapoor)

ইতিমধ্যে ‘জার্সি’ ছবির ঝলক দেখে শাহিদ অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ নায়কের। নেটিজেনরা মনে করছেন, এই ছবি আসলে ‘কবীর সিং পাট টু’! 

[আরও পড়ুন: অভিনেতা-প্রযোজক জ্যাকি ভগনানিকে বিয়ে করছেন রকুলপ্রীত সিং? জোর গুঞ্জন বলিউডে ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.