সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতেই ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ নিয়ে বেশ কয়েকমাস ধরেই বলিউড নানা গুঞ্জন। আর এবার নাকি অশান্তির ঝড় শাহিদ-মীরার সংসারে। নাহ, গুঞ্জন নয়। বরং শাহিদের নতুন সাক্ষাৎকারেই উঠে এল অশান্তির তথ্য।
শাহিদ ও মীরার মধ্যে বয়সে পার্থক্য ১৩ বছরের। মীরার সঙ্গে সিনেমাপাড়ার কোনও যোগযোগ নেই। শাহিদের সঙ্গে বিয়ের পর দিল্লি থেকে মুম্বইয়ে আসেন মীরা। ৯ বছর ধরে সুখে শান্তিতে সংসার করছেন। মীরা ও শাহিদের রয়েছে দুই সন্তানও। তবে গত কয়েকমাস ধরে নাকি শাহিদ-মীরার সংসারে নিত্য অশান্তি! তাহলে কী ঘর ভাঙছে শাহিদের?
এই মুহূর্তে ‘তেরি বাতোঁ মে উলঝা জিয়া’র প্রচারে ব্যস্ত শাহিদ। এই ছবির প্রচারে এসেই বোমা ফাটালেন শাহিদ। তিনি বলেন, ” ইদানিং মীরা আমাকে অভিযোগ করে, ওঁর জন্য নাকি সময় নেই আমার। এ দিকে ও নিজেই বেশির ভাগ সময় নিজের ফোনে ব্যস্ত থাকে। আমি এটা নিয়ে প্রতি বারই মীরার সঙ্গে ঝগড়া করি।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘হীরামাণ্ডি’র ফার্স্টলুক টিজারেই বাজিমাত বনশালির, দাপুটে গণিকার চরিত্রে মণীষা-সোনাক্ষীরা]
শাহিদ আরও বলেন, ”ও যখনই বলে ওকে সময় দিচ্ছি না, আমি আমার ফোন সঙ্গে সঙ্গে নীচে নামিয়ে রাখি। কিন্তু মীরা তার পরও ১৫ মিনিট ধরে ফোন ঘাঁটবে। মিনিট ১৫ বাদে যখন ও আমার দিকে তাকায় এবং জিজ্ঞেস করে কী হল? তখন আমি পাল্টা বলি, কিছুই না। আমার জন্য তোমার কাছে সময় নেই।” শাহিদের কথায় এরকম ঝগড়া চলতেই থাকে। তবে বিচ্ছেদের রটনা উড়িয়ে দিয়ে, অভিনেতা বলেন, ”দাম্পত্য একটু আধটু ঝগড়া হওয়া ভালো।”
[আরও পড়ুন: পুলওয়ামা-বালাকোটে মুখ ফেরালেন খোদ ভারতীয় দর্শকরাই! বিদেশে মারকাটারি ব্যবসা ‘ফাইটার’-এর]
সর্বশেষ খবর
-
ইথানল উৎপাদনের ধাক্কায় হু হু করে বাড়ছে দাম, এক দশক বাদে চিনি আমদানির পথে ভারত
-
নিউ মার্কেট অগ্নিকাণ্ডে এন্টালি থেকে গ্রেপ্তার লিজ হোল্ডার, আটক আরও ২
-
যুদ্ধে ইরানকে সাহায্য! তেহরানের ‘বন্ধু’ রাষ্ট্রগুলিকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের
-
তারাপীঠ কাণ্ডে সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, তৃণমূল নেতার হোটেল বন্ধের নোটিস
-
আজ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি! দুর্যোগের হলুদ সতর্কতা কলকাতায়