সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার নেশায় বুঁদ শাহিদ কাপুর (Shahid Kapoor)। টাকা ছড়ানো বিছানার উপর শুয়ে পড়লেন অনায়াসে। কিন্তু এত টাকা আসল না নকল? উত্তর মিলবে অভিনেতার প্রথম ওয়েব সিরিজ ‘ফরজি’তে (Farzi)। শুক্রবার সিরিজের ট্রেলার প্রকাশ্যে এসেছে।

আমাজন প্রাইম ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে শাহিদ অভিনীত এই ওয়েব সিরিজ। যাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। রয়েছেন কে কে মেনন, রাশি খান্না, অমল পালেকর, ভুবন অরোরা, রেজিনা কাসান্দ্রা, কুবরা সৈত। সিরিজের এপিসোডগুলি পরিচালনার দায়িত্ব সামলেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ খ্যাত পরিচালক জুটি রাজ ও ডিকে।
[আরও পড়ুন: গুজরাটে ‘পাঠান’ মুক্তি পেলে ফল ভাল হবে না! শাহরুখকে হুমকি বজরং দলের]
সিরিজের ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে নকল টাকার কারবার নিয়ে গল্প সাজানো হয়েছে। আর শাহিদ তাতে অভিনয় করেছেন চিত্রশিল্পী হিসেবে। তবে শিল্পী হলেও শাহিদের চরিত্রের স্বপ্ন আকাশছোঁয়া। টাকার পাহাড়ে নিজের স্বপ্নের রাজপ্রাসাদ তৈরি করে সেখানে থাকতে চায় সে। যাতে তাকে আর কোনওদিন টাকা রোজগারের চিন্তা না করতে হয়। কিন্তু সাফল্যের রাস্তা যে অতটাও সহজ নয়। শাহিদের চরিত্রের তৈরি নকল টাকাকে কেন্দ্র করেই নানা ঘটনা ঘটতে থাকে।

নতুন এই সিরিজে যেন ‘কামিনে’, ‘উড়তা পাঞ্জাব’-এর মুডেই ফিরেছেন শাহিদ। আর তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন বিজয় সেতুপতি ও কে কে মেনন। দুই তুখোড় অভিনেতা এই সিরিজের সম্পদ হতে পারেন বলেই মনে করছেন অনেকে। ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে আমাজন প্রাইমে দেখা যাবে ‘ফরজি’।
If you can’t change the rules, change the game. #Farzi @shahidkapoor @VijaySethuOffl @kaykaymenon02 #raashiikhanna #amolpalekar@bhuvanarora27 @ReginaCassandra @KubbraSait @MenonSita @sumank @PrimeVideoIN @d2r_films https://t.co/Cbe04mSdhX pic.twitter.com/kf3E1o1PHO
— Raj & DK (@rajndk) January 13, 2023
[আরও পড়ুন: ‘মুভি মাঙ্গো তো ব্লকবাস্টার দেঙ্গে!’ জোম্যাটো-ব্লিংকিটের কায়দায় ছবির প্রচারে দেব]
সর্বশেষ খবর
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ