Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Shah Rukh Khan

অসুস্থ সেলিম খানকে দেখতে হাসপাতালে শাহরুখ! এখন কেমন আছেন কিংবদন্তি চিত্রনাট্যকার?

এবার সেলিম খানের স্বাস্থ্যের খোঁজ নিতে লীলাবতী হাসপাতালে গেলেন শাহরুখ। শনিবার রাতেই নবতিপর চিত্রনাট্যের স্বাস্থ্যের খোঁজ নিতে যান তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৩:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৩:৪৪

options
link
অসুস্থ সেলিম খানকে দেখতে হাসপাতালে শাহরুখ! এখন কেমন আছেন কিংবদন্তি চিত্রনাট্যকার? zoom
সেলিম খান ও শাহরুখ খান, ছবি: সোশাল মিডিয়া।
Advertisement

গত ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন নবতিপর চিত্রনাট্যকার সেলিম খান। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। যদিও পরে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। এহেন অবস্থায় কিংবদন্তি চিত্রনাট্যকারকে দেখতে হাসপাতালে এসেছেন জাভেদ আখতার, সঞ্জয় দত্ত থেকে বলিউডের অনেকেই। এবার সেলিম খানকে হাসপাতালে দেখতে এলেন খোদ শাহরুখ খান।

বলিউডে দুই সুপারস্টার খানের নানা সম্পর্কের সমীকরণ শোনা যায়। সিনে দুনিয়ায় তাঁদের মধ্যে যতই সম্পর্কের ওঠাপড়া থাকুক না কেন সৌজন্য বিনিময়ে কখনও খামতি দেখা যায়নি। এবার সেলিম খানের স্বাস্থ্যের খোঁজ নিতে লীলাবতী হাসপাতালে গেলেন শাহরুখ। শনিবার রাতেই নবতিপর চিত্রনাট্যের স্বাস্থ্যের খোঁজ নিতে যান তিনি। সেইসময় হাসপাতালের অন্দরে খান পরিবারের প্রায় সকলেই উপস্থিত ছিলেন। শোনা যাচ্ছে সলমন, আরবাজ, সোহেল ও আলভিরার সঙ্গে কথাও বলেন এদিন শাহরুখ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন বলিউডের বাদশা হয়ে ওঠার পিছনে সেলিম খানের ঠিক কতটা অবদান। দিল্লি থেকে মুম্বই আসা শাহরুখ আশ্রয় পেয়েছিলেন সেলিম খানের কাছে। তাঁর বাড়িতে থাকতেন, খাওয়াদাওয়া করতেন। এমনকী তাঁর কেরিয়ার গড়ে তোলার ক্ষেত্রে সেলিম খান উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। সেই সব কিছু আজও মকনে রেখেছেন শাহরুখ। আজও যে তিনি কৃতজ্ঞ সেলিম খানের কাছে তা স্বীকার করে নিয়ে বলেছেন, “আজ আমি যা সবকিছু সেলিম খান ও তাঁর পরিবারের জন্য। আমার নিজেকে প্রতিষ্ঠা করার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য।”

When Salim Khan Revealed Why Salman Khan Didn't Get Married
সেলিম খান ও সলমন খান, ছবি: সোশাল মিডিয়া।

এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন বলিউডের বাদশা হয়ে ওঠার পিছনে সেলিম খানের ঠিক কতটা অবদান। দিল্লি থেকে মুম্বই আসা শাহরুখ আশ্রয় পেয়েছিলেন সেলিম খানের কাছে। তাঁর বাড়িতে থাকতেন, খাওয়াদাওয়া করতেন। এমনকী তাঁর কেরিয়ার গড়ে তোলার ক্ষেত্রে সেলিম খান উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন।

মঙ্গলবার দুপুর থেকেই সেলিম খানের আরোগ্য কামনায় রত বলিউড। এদিন সকালে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় বলিউডের নবতিপর চিত্রনাট্যকারকে। যদিও সেসময়ে সেলিমের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার নেপথ্যের কারণ জানা যায়নি, তবে পরে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের জন্যই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রথমটায় অস্ত্রোপচারের কথা থাকলেও বুধবার চিকিৎসক জানান, সামান্য ব্রেন হেমারেজের জন্য কোনওরকম অপারেশনের দরকার হয়নি। তবে ভেন্টিলেশনে থাকলেও আপাতত স্থিতিশীল সেলিম খান। কিন্তু বাবার স্বাস্থ্যের খবর হাসপাতাল থেকে এভাবে বাইরে ফাঁস হওয়ায় বেজায় চটেছেন সলমন খান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.