সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও জমজমাট হতে চলেছে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানে। শোনা যাচ্ছে, এবার নাকি অনন্ত-রাধিকার প্রিওয়েডিং পার্টিতে মঞ্চ কাঁপাতে পারেন শাকিরা! সূত্রের খবর অনুযাযী, ২৯ মে থেকে জুন ১ পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রয়েছে আরও চমক। তবে শুধুই শাকিরা নয়, স্টেজ মাতাতে পারেন ডুয়া লিপা ও এ আর রহমান। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাকিরা মঞ্চে অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১০ থেকে ১৫ কোটি টাকা।
খবর অনুযায়ী, অতিথিদের সঙ্গে বিলাসবহুল ক্রুজে চড়ে প্রি-ওয়েডিং পার্ট টু সেলিব্রেট করবেন অনন্ত-রাধিকা। ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত, সমুদ্রপথে প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দেবে বিলাসবহুল ক্রুজটি। এই প্রি-ওয়েডিং অনুষ্ঠানের অতিথি তালিকায় ৮০০ জনের বেশি অতিথি রয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ক্রুজে থাকবেন প্রায় ৬০০ জন কর্মী।
[আরও পড়ুন: কালীঘাটে আহানা কুমরা, কারণ অমিতাভ বচ্চন!]
সূত্রের খবর, প্রি-ওয়েডিং সেলিব্রেশনে সপরিবার শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রিতদের তালিকায় থাকবেন সলমান খানও। এছাড়াও রণবীর-আলিয়া, রণবীর-দীপিকা, নিক-প্রিয়াঙ্কা, সিদ্ধার্থ-কিয়ারা জুটি হাজির থাকবেন এই অনুষ্ঠানে। তবে নিক জোনাস ছাড়া আর কোন বিদেশি তারকা হাজির থাকবেন প্রি-ওয়েডিংয়ে, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই লন্ডনে গিয়ে এই ক্রুজের আয়োজন শুরু করে ফেলেছে আম্বানি পরিবার। জুন মাসের প্রথমদিকেই অনন্ত-রাধিকার চারহাত এক হওয়ার কথা। বিদেশে প্রি-ওয়েডিং সেরে মুম্বইতে বিয়ের আসর বসবে। তবে দিল্লিতেও একদফা সেলিব্রেশন হতে পারে বলে সূত্রের খবর।
[আরও পড়ুন: FTII-এর বিদ্রোহী পড়ুয়া থেকে কান জয়, গজেন্দ্র চৌহানের বিরুদ্ধে কেন রুখে দাঁড়িয়েছিলেন পায়েল?]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি