Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Sharley Modak

রাজনীতি-অপরাধের ঘাঁটি ‘ভার্জিনপুর’! শার্লির প্রথম সিরিজে সত্যম, ঋতব্রতরা

তীক্ষ্ণ কমেডি, টানটান সাসপেন্সে ভরপুর 'ভার্জিনপুর' কেমন গল্প বলবে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ২০:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ২০:৩৮

options
link
রাজনীতি-অপরাধের ঘাঁটি ‘ভার্জিনপুর’! শার্লির প্রথম সিরিজে সত্যম, ঋতব্রতরা zoom
শার্লির প্রথম সিরিজে সত্যম, ঋতব্রতরা
Advertisement

‘ভার্জিনপুর’, যেখানে রাজনৈতিক আস্ফালন, অপরাধ আর অপহরণ যেন নিত্যনৈমেত্তিক ঘটনা। সেই গ্রামের এক সাদামাটা ছেলে জীতু (ঋতব্রত মুখোপাধ্যায়)। একবুক স্বপ্ন নিয়ে পড়াশোনার জন্য শহরে পাড়ি দেয় সে। তবে এক বিপজ্জনক ঘটনায় আচমকাই তার জীবন মোড় নেয়। ম্যাডাম নিবাসে থাকতে এসে রাইয়ের (শার্লি মোদক) সঙ্গে পরিচয় হয় জীতুর। সেখান থেকেই বন্ধুত্ব-প্রেম। তবে ভাগ্যের ফেরে তারা জড়িয়ে পড়ে এমন এক অপহরণকাণ্ডে, যার পরিণতি কেউই কল্পনা করেননি! এমনই এক প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘ভার্জিনপুর’ ওয়েব সিরিজ। তবে সবটাই গুরুগম্ভীর ব্যাপার নয়। কমেডির মিশেলে তৈরি এই ওয়েব সিরিজে অভিনয় করছেন সত্যম ভট্টাচার্য নিশিকান্ত দাস, বিশ্বজিৎ দাস, শুভজিৎ কর, দেবপ্রসাদ হালদার-সহ আরও অনেকে। পরিচালনায় শুভদীপ মুখোপাধ্যায়। উল্লেখ্য এই সিরিজের সুবাদেই প্রথমবার ওয়েব প্ল্যাটফর্মে পা রাখছেন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘ফুলকি’, ‘ভাগ্যলক্ষ্মী’ খ্যাত শার্লি মোদক।

তীক্ষ্ণ কমেডি, অপ্রত্যাশিত মোড় এবং পরতে পরতে টানটান সাসপেন্সে ভরপুর ‘ভার্জিনপুর’ এমন কিছু চরিত্রের গল্প বলে, যারা একে অপরকে বোকা বানানোর খেলায় মেতে ওঠে। শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার। এই কমেডি থ্রিলার আসছে চলতি মাসেই। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রুদ্রদীপ চন্দ। সংলাপ লিখেছেন সৌমিত দেব। চিত্রগ্রহণে অনির। প্রথমবার ওয়েব দুনিয়ায় পা রেখে বেজায় উচ্ছ্বসিত শার্লি মোদক। অভিনেত্রী বললেন, “আমার চরিত্রটির নাম রাই। একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। চিত্রনাট্যেই চরিত্রটির যাত্রাপথ এত সুন্দরভাবে লেখা ছিল যে, কাজটা অনেক সহজ হয়েছে। ক্লিক এবং এই প্রযোজনা সংস্থার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। পুরো ইউনিটের পেশাদারিত্ব এবং সহযোগিতার পরিবেশ সত্যিই প্রশংসনীয়।”

Advertisement
ভার্জিনপুর’ সিরিজে শার্লি, ঋতব্রত

অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়ের কথায়, “চিত্রনাট্যটি এত সুন্দরভাবে লেখা যে চরিত্রটির আচরণ, ভাবনা এবং ব্যক্তিত্ব স্পষ্ট হয়ে যায়। পরিচালক চরিত্রটিকে নিজের মতো করে গড়ে তোলার স্বাধীনতাও দিয়েছেন।” সিরিজের আরেক অভিনেতা সত্যমের মন্তব্য, “এই সিরিজটির সবচেয়ে বড় দিক হল, এর পেছনে একঝাঁক অসাধারণ সৃজনশীল মানুষ কাজ করেছেন, যারা একেবারে প্রচলিত ধারার বাইরে গিয়ে একটি অভিনব গল্প লিখেছেন।” ‘ভার্জিনপুর’ প্রসঙ্গে পরিচালক শুভদীপ মুখোপাধ্যায় জানালেন, “ভার্জিনপুর-এর মাধ্যমে আমি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছি। ‘চিক ফ্লিক’, ‘রাজা রানি রোমিও’-সহ একাধিক প্রজেক্টের সুবাদে ক্লিক-এর সঙ্গে শুরু থেকেই আমি যুক্ত থেকেছি। সেসব সিরিজে আমি পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের চিফ অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করেছি। পরিচালকের আসনে বসে প্রথম দিন স্বাভাবিক ভাবেই কিছুটা নার্ভাস ছিলাম। তবে খুব দ্রুতই অভিনেতারা এবং ইউনিটের সদস্যেরা সেই অস্বস্তি কাটিয়ে উঠতে সাহায্য করেন”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.