‘বিগ বস ১৩’ মরশুম থেকেই রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছন পাঞ্জাবি কন্যে শেহনাজ গিল। যে শোয়ে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর মাখোমাখো রসায়ন নিয়ে কম চর্চা হয়নি। তবে অভিনেতার প্রয়াণের পরও ভবিষ্যতে প্রেম-বিয়েতে অনিহা দেখিয়েছিলেন শেহনাজ। কিন্তু এবার বিনোদুনিয়ার অন্দরে কানাঘুষো, ‘পাঞ্জাবি কুড়ি’র জীবনে নাকি নতুনভাবে বসন্ত উঁকি দিয়েছে! সম্প্রতি রাঘব জুয়ালের জন্মদিনে শেহনাজের সঙ্গে অভিনেতার যে মাখোমাখো সমীকরণ পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়, তা নিয়ে বর্তমানে সেলেবপাড়ার অন্দরে চর্চার অন্ত নেই।
প্রেম গুঞ্জন চাউড় হতেই বেধড়ক কটাক্ষের শিকার হতে হচ্ছে শেহনাজ গিলকে। অতীত প্রসঙ্গ টেনে নেটভুবনের একাংশ প্রশ্ন তুলেছেন, ‘এত তাড়াতাড়ি সিদ্দার্থ শুক্লাকে ভুলে গেলেন?’ কেউ বা জানতে চাইলেন, ‘আপনি তো প্রেম-বিয়ে করবেন না বলেছিলেন, তাহলে…’
আরও পড়ুন:
শেহনাজ গিলের (Shehnaaz Gill) প্রেম গুঞ্জনের সূত্রপাত রাঘব জুয়ালের জন্মদিনের রাতপার্টি থেকে। গত বৃহস্পতিবার মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছিল আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ খ্যাত অভিনেতা রাঘবের জন্মদিনের আসর। যে পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখপুত্র নিজেও। পার্টিশেষে হোটেল থেকে বেরনোর সময়ে যে দৃশ্য ক্যামেরাবন্দি হয়, তাতেই শেহনাজের প্রেমের গুঞ্জনের পালে হাওয়া লেগেছে। ভাইরাল কিছু ভিডিওতে দেখা যায়, জন্মদিনের পার্টি শেষে বেরনোর সময়ে শেহনাজ গিলকে ভিড়ের মধ্যে সন্তপর্ণে আগলে রেখেছেন খোদ ‘বার্থডে বয়’ রাঘব জুয়াল। সামনেই ছিলেন আরিয়ান খান। এরপর ছবিশিকারিদের হুড়োহুড়িতে গাড়ি পর্যন্ত যেতে বেগ পেতে হয় তাঁদের। তখনও কিন্তু রাঘব এবং শেহনাজ একে-অপরকে শক্ত করে আঁকড়ে রেখেছিলেন। শুধু তাই নয়, তড়িঘড়ি গাড়িতে ওঠার সময়ে অভিনেত্রীকে প্রায় কোলেই বসিয়ে নেন রাঘব। আর পাপারাজ্জিদের সুবাদে এহেন ক্যামেরাবন্দি মুহূর্তই এখন ‘টক অফ দ্য় টাউন’।

এদিকে প্রেম গুঞ্জন চাউড় হতেই বেধড়ক কটাক্ষের শিকার হতে হচ্ছে শেহনাজ গিলকে। অতীত প্রসঙ্গ টেনে নেটভুবনের একাংশ প্রশ্ন তুলেছেন, ‘এত তাড়াতাড়ি সিদ্দার্থ শুক্লাকে ভুলে গেলেন?’ কেউ বা জানতে চাইলেন, ‘আপনি তো প্রেম-বিয়ে করবেন না বলেছিলেন, তাহলে এখন কি হল?’ এহেন নানা প্রশ্নবাণের মুখে পড়তে হচ্ছে নায়িকাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে, শেহনাজ ব্যক্তিগত বিষয়ে কথা বলতে আপত্তি করেন। শুধু তাই নয়, প্রেম গুঞ্জনের বিষয়টি এড়িয়ে গিয়ে অভিনেতা হিসেবে রাঘব জুয়ালের উত্থানের প্রশংসা করেন অভিনেত্রী। শেষপাতে শেহনাজ জানান, “রাঘব আমার খুব বালো বন্ধু। ওর সিনেমা আসছে। সেটা সফল হওয়া খুব জরুরী। দয়া করে আপনারা পাশে থাকবেন।” অতঃপর প্রেমের জল্পনা এড়িয়ে গেলেও তিনি যে রাঘবের শুভাকাঙ্ক্ষী সেটা বুঝিয়ে দিলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি, খুনের চেষ্টা! প্রধানকে ল্যাম্পপোস্টে বেঁধে চড়-থাপ্পড় জনতার
-
‘মনে ভক্তি নেই, তাই বলছেন চুরি হয়েছে’, রামমন্দিরে দান লোপাটে বিস্ফোরক উত্তরপ্রদেশের স্পিকার
-
বর্ষায় জ্বর মানেই ভাইরাল? হতে পারে কোভিড বা ফ্লু! জানুন তফাত করবেন কীভাবে
-
লক্ষ লক্ষ ইউজারকে সম্মতি ছাড়াই অন্যের নগ্ন ছবি তৈরির এআই ওয়েবসাইটে পাঠাচ্ছে ইউটিউব, এক্স!
-
গদরে ‘চৈনিক’ চাল! ইরানে মার্কিন হামলার মাঝেই চাবাহার নিয়ে কেন চিন্তিত নয়াদিল্লি?