সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুঝুন কাণ্ড! একদিকে দাদুর বাড়িতে মামা-মামি অর্থাৎ অভিষেক-ঐশ্বর্যর মধ্যে তুমুল অশান্তি। আরেক দিকে প্রেমিকের সঙ্গে সময় কাটাতে রাতারাতি ঘর ছাড়লেন বিগ বির নাতনি নব্য়া নভেলি নন্দা। তা কোথায় গেলেন তিনি?
বলিউডে বহুদিন ধরেই গুঞ্জন রয়েছে, যে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে নাকি প্রেম করছেন নব্যা নভেলি। এমনকী, মুম্বইয়ে নানা সময়েই জুটিকে একসঙ্গে দেখা যায় এদিক-ওদিক ঘুরতে। কয়েকদিন আগে তো নব্যার মা অর্থাৎ বচ্চনকন্যা শ্বেতার সঙ্গেও দেখা গিয়েছিল সিদ্ধান্তকে। বলিউড সূত্রে খবর, সিদ্ধান্তের সঙ্গে নাকি পাকাপাকি ভাবে থাকতে ঘর ছেড়েছেন নব্য়া। শোনা যাচ্ছে, কয়েকদিন আগে গোয়ায় ছুটিতে গিয়ে নাকি একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে। আর এবার মুম্বইয়ে ফিরে নব্যা নাকি বাড়িতেই ফেরেননি।
View this post on Instagram
[আরও পড়ুন: সইফের ছেলে ইব্রাহিমের সঙ্গে শ্রীদেবীকন্যা খুশির রোম্যান্স! নেপথ্যে কি করণ জোহর?]
শুধু তাই নয়, সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নব্যা ও সিদ্ধান্তের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, সিদ্ধান্তের পাশে বসে কেক কাটছেন নব্যা। আসলে, এটি ‘খো গয়ে হাম কাঁহা’র প্রচারের ভিডিও। সেখানেই সিদ্ধান্তের সঙ্গে নব্যাকে দেখা গেল ঘনিষ্ঠ অবস্থায়। তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি নব্যা বা সিদ্ধান্ত কেউই।
[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’ রণবীরকে ভুলে ‘বাহাদুর’ ভিকির কোলে তৃপ্তি! ভাইরাল ছবি]
সর্বশেষ খবর
-
সই জাল কাণ্ডে কুণাল-অভিষেককে মুখোমুখি জেরা, বয়ানে অসংগতি সাংসদের! ফের তলবের ভাবনা সিআইডির
-
লেবানন নিয়ে ইজরায়েল-ইরানের মধ্যে মধ্যস্থতা, ‘আমরা শান্তির দোরগোড়ায়’, বার্তা ট্রাম্পের
-
ক্রিকেট মাঠে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের, পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্মৃতি-দীপ্তিদের
-
হাতের সঙ্গে জুড়ছে মমতার তৃণমূল? জল্পনার মাঝেই ২১ জুলাই ‘শহিদ তর্পণে’ রাহুলকে আনার প্রস্তুতি প্রদেশ কংগ্রেসের
-
সুরক্ষা সরঞ্জাম ছাড়া পাহাড় চড়ার নেশাই কাল! আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে মৃত্যু ‘স্পাইডার-ম্যানের’