সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের বিয়ে মানেই কঠোর নিয়ম। সংবাদমাধ্যমের ক্যামেরার উপর কড়া নজরদারি। একেবারেই ফাঁস করা যাবে না বিয়ের ছবি। এর নেপথ্য়ে একটাই কারণ। তারকারা নিজেদের বিয়েকে বেচে দিয়েছেন ওটিটির কাছে। আর তাই তো বিয়ের সব ছবি, ভিডিও কাউকে দেখানো মানা। এর বদলে তারকাদের পকেটে ঢোকে মোটা টাকা! হ্যাঁ, ক্যাটরিনা থেকে আলিয়া সবারই একই গপ্পো। আর এবার তো কিয়ারা ও সিদ্ধার্থও এই পথেই হাঁটলেন। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আমাজন প্রাইমের কাছে বিক্রি করলেন তাঁদের বিয়ের সমস্ত ভিডিও এবং ছবি। আর সেই কারণেই পাপারাৎজিদের কাছে পোজ দিতে একদমই চাইলেন না কিয়ারা ও সিদ্ধার্থ। শোনা যাচ্ছে, ৮০ কোটি টাকাতেই নাকি বিয়ের ভিডিও এবং ছবি বিক্রি করেছেন সিদ ও কিয়ারা। আমাজনে বলিউড ওয়েডিংস সিরিজেই নাকি দেখানো হবে এই বিয়ে। তবে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিদ্ধার্থ ও কিয়ারার কাছ থেকে।
মন দেওয়া নেওয়া হয়েছিল বহু আগেই। তবে গত মঙ্গলবার সামাজিক রীতিনীতি মেনে গাঁটছড়া বাঁধেন কিয়ারা (Kiara Advani) ও সিদ্ধার্থ (Sidharth Malhotra)। পড়ন্ত রোদকে পিছনে রেখে সিদ্ধার্থের গালে চুম্বন করে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেন দু’জনে। কিয়ারার পরনে তখন আইভরি রংয়ের লেহেঙ্গা এবং সবুজ পান্নার গয়না। আইভরি রংয়ের শেরওয়ানি এবং মাথায় পাগড়ি বেঁধে বর আসনে তখন সিদ্ধার্থ মালহোত্রা।

বুধবার জয়সলমের থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের পর প্রথমবার দু’জনে একেবারে সাদামাটা লুকে ধরা দেন। নববধূ কিয়ারার হাতে গোলাপি রংয়ের চূড়া এবং গলায় মঙ্গলসূত্র। পরনে কিয়ারা পরেছিলেন কালো রংয়ের পোশাক। সঙ্গে ছাই রংয়ের চাদর। কালো জ্যাকেট এবং জিনস পরেই দেখা গিয়েছে সিদ্ধার্থকে।
[আরও পড়ুন: ‘পাঠান’, ‘টাইগারে’র পর বলিউডে আরও এক স্পাই থ্রিলার, ছবি পরিচালনার দায়িত্বে অনুরাগ বসু! ]
এরপরই লাল পোশাকে দিল্লি বিমানবন্দরে ধরা দেন নবদম্পতি। মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্রের পাশাপাশি কিয়ারার পরনে ছিল লাল রংয়ের সালোয়ার স্যুট। সিদ্ধার্থের পরনে লাল পাঞ্জাবি এবং পায়জামা। কাঁধে কাশ্মীরি শাল।

১২ ফেব্রুয়ারি মুম্বইয়ে একটি রিসেপশন পার্টি রয়েছে। বি টাউনের অনেকের ওই পার্টিতে অংশ নেওয়ার কথা। মুম্বইয়ের ৭০ কোটি টাকার বাংলোতেই সংসার পাতবেন দু’জনে।
[আরও পড়ুন: ‘বয়কট বিষয়টা বড়ই বিরক্তিকর!’ ‘পাঠান’ বিতর্কে মুখ খুললেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ ]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি