সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউড পরিচালকের নাবালিকা কন্যাকে যৌন হেনস্তা। গ্রেপ্তার অভিনেতা-গায়ক। পকসো ধারায় ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় গ্রেপ্তার অভিযুক্ত। শুটিংয়ের ফাঁকেই এহেন কুকীর্তি ঘটিয়েছেন অভিনেতা-গায়ক বলে জানা গিয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় শোরগোল শুরু হয়েছে।
অভিযুক্ত অভিনেতা-গায়ক একাধিক শর্টফিল্ম, ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলে জানা গিয়েছে। এমনকী বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কাজে তাঁর গাওয়া গানও ব্যবহার করা হয়েছে।
[আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত বৃদ্ধা শাহরুখ-ভক্তর বাড়িতে শোভনদেব, সাহায্যের আশ্বাস মন্ত্রীর]
উল্লেখ্য, অভিনয়ে সুযোগ করিয়ে দেওয়ার অছিলায় যৌন হেনস্তা করার খবর নতুন নয় ইন্ডাস্ট্রিতে। এবার সেই তালিকাতেই নতুন ঘটনা। অভিনেতা-গায়কের যৌন লালসার শিকার পরিচালকের মেয়ে।
পুলিশ সূত্রে খবর, এক শর্টফিল্মের কাজে বারাসতে গিয়েছিলেন ওই নাবালিকা অভিনেত্রী ও তাঁর চিত্র পরিচালক বাবা। তাঁদের অভিযোগ, এরপরই ওই অভিনেতা-গায়ক মেয়েটিকে নির্জন কোনও জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্তা করেন। বিধান নগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই পরিচালক। ধৃত অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে বলে খবর।
[আরও পড়ুন: অনলাইনে ফাঁস আদা শর্মার নম্বর! ক্রমাগত ভুয়ো ফোনের জেরে অতিষ্ঠ ‘দ্য কেরালা স্টোরি’ নায়িকা]
সর্বশেষ খবর
-
বন্ধুত্বের ফাঁদ পেতে পরিচিত যুবকদের দিয়ে বান্ধবীকে ধর্ষণের ছক ছাত্রীর! দুর্গাপুর কাণ্ডে হাড়হিম তথ্য
-
শীতেই বিয়ের পিঁড়িতে জেনিফার! কীভাবে বিদেশি পাত্রে মন মজল টেলি অভিনেত্রীর?
-
গ্রেপ্তার হতেই ‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়িতে ব্যাপক ভাঙচুর জনতার, উদ্ধার প্রচুর ত্রাণসামগ্রী
-
পচা ডিমের ভয়, নাকি পদের মোহ! কোন অঙ্কে পদ্মবনে তৃণ-সাংসদরা, নেপথ্যে কোন সমীকরণ?
-
বিশ্বকাপের আগেই ফরাসি শিবিরে গৃহযুদ্ধ! ফেডারেশনের ‘স্বেচ্ছাচারিতায়’ ক্ষুব্ধ এমবাপে-ডেম্বেলেরা