Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Durnibar Saha

দেবীপক্ষের পয়লা দিনেই সুখবর, দ্বিতীয় বিয়ের ৮ মাসেই বাবা হচ্ছেন দুর্নিবার সাহা

মাতৃপক্ষে দুর্নিবার-মোহরের জীবনে সুখবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০২৩, ১০:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০২৩, ১০:৫০

options
link
দেবীপক্ষের পয়লা দিনেই সুখবর, দ্বিতীয় বিয়ের ৮ মাসেই বাবা হচ্ছেন দুর্নিবার সাহা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর মার্চ মাসেই সাত পাকে বাঁধা পড়েছেন দুর্নিবার সাহা (Durnibar Saha)। গায়কের ব্যক্তিগতজীবন নিয়ে সোশাল মিডিয়ায় বহু কাটাছেঁড়া হলেও স্ত্রী ঐন্দ্রিলাকে নিয়ে সুখের ঘরকন্না করছেন দুর্নিবার। এবার বিয়ের আট মাসের মাথাতেই সুখবর দিলেন তিনি। তাও আবার দেবীপক্ষের পয়লা দিনে।

মোহর-দুর্নিবারের সংসারে আসছে নতুন সদস্য। দুর্নিবার সাহার ফেসবুক পোস্টে লেখা- “আমরা খুব উত্তেজনার সঙ্গে জানাচ্ছি যে, একটা ছোট্ট চমৎকার আসছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ঘুমোতে ঘুমোতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আর এবার সেটাই করব, যেটা আমরা চেয়ে এসেছি।” সেই পোস্ট দিয়েই মাতৃপক্ষ শুরু হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন দুর্নিবার সাহা। ঐন্দ্রিলাও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মা হওয়ার খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সকালে কালীঘাটে, সন্ধেয় দেবকে নিয়ে শ্রীভূমির পুজোর দ্বারোদ্ঘাটনে বিদ্যা বালান]

প্রসঙ্গত, মোহরের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দুর্নিবার। তার আগে ২০২১ সালে মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ে করে ছিলেন। বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল তাঁদের। বছর ঘুরতে না ঘুরতে সম্পর্কে ভাঙন। ২০২২ সালে প্রসেনজিতের সহকারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুর্নিবার। দুর্নিবার দাবি করেছিলেন, তিনি পরকীয়া করেননি। ২০২১ সালের ডিসেম্বরে শহরের একটি রেস্তরাঁয় মোহরের সঙ্গে প্রথম দেখা। তারপর কাজের সূত্রে বন্ধুত্ব ও প্রেম। অন্য দিকে মীনাক্ষীর সঙ্গে দুর্নিবারের সম্পর্ক গড়ায় বিচ্ছেদের দিকে। তারপরই সোশ্যাল মিডিয়ায় মোহরের সঙ্গে সম্পর্কের কথা জানান দুর্নিবার। আর এবার একেবারে অগ্নিসাক্ষী করে বিয়ে সারলেন মোহর ও দুর্নিবার।

[আরও পড়ুন: মহারাজকীয় কীর্তি! বাবর আজম আউট হতেই গ্যালারিতে ‘দাদাগিরি’ অরিজিৎ সিংয়ের, দেখুন]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.