সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মাছি! হ্য়াঁ, আগে থেকেই সোশাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছিলেন উরফি জাভেদ। ইঙ্গিত ছিল মাছি দিয়ে নতুন পোশাক সাজাবেন তিনি। যেমনটি কথা, তেমনটিই করলেন। এমন এক পোশাক পরলেন, যার আনাচে কানাচে মাছির মতো মোটিফ। শুধু পোশাকে নয়, উরফির স্তনেও দেখা গেল মাছি!
আজব ফ্য়াশনের জন্য় সোশাল মিডিয়ায় বরাবরই নজর কাড়েন উরফি। এমনকী, এই অদ্ভুত ফ্য়াশনের জন্য় নানা সময়, নানারকম হুমকিও পেয়েছেন তিনি। একবার তো উরফির উদ্ভট পোশাকের জন্য তাঁকে রেস্তরাঁতেও ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। তাতেও থামেননি উরফি। কিছুদিন আগে তো ফ্যাশনের ঠেলায় আইনি বিপাকেও পড়েছিলেন উরফি। উলটে আজব ফ্যাশনের তালিকায় রোজই নতুন নতুন আইডিয়া এনেই চলেছেন। যার প্রমাণ সদ্য পোশাকে মাছি!
View this post on Instagram
[আরও পড়ুন: ‘আপনি মারা গেলে এই লোকগুলোই…’, ফাইনালে ব্রাত্য কপিলকে নিয়ে বিস্ফোরক শ্রীলেখা]
উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি।
[আরও পড়ুন: এও তো দুর্গা! শুটিংয়ের ফাঁকে তরুণীর হাতে চা খেয়ে মুগ্ধ স্বস্তিকা, যেচে তুললেন ছবি ]
সর্বশেষ খবর
-
কেতুগ্রামে তৃণমূলের কার্যালয়ে রাজকীয় ঘর, রয়েছে খাট-বিছানা! উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ
-
বাতাসে এখনও মৃত্যুর গন্ধ! ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরোল ১৭০০
-
ফোন নম্বর গোপন রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সুযোগ, ‘ইউজার নেম’ বেছে নিলেই কেল্লাফতে!
-
রাঁধুনিকে মারধর, ফোন কেড়ে নিয়ে হেনস্তা! পাঞ্জাব কিংস তারকার বিরুদ্ধে দায়ের এফআইআর
-
প্রোবায়োটিক খেলেই কি গাট ভালো থাকে? অন্ত্রের স্বাস্থ্য নিয়ে ৫টি ভুল ধারণা ভাঙলেন বিশেষজ্ঞ