Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Sonakshi Sinha Zaheer Iqbal

ধুম জ্বর সোনাক্ষীর, কোভিডে আক্রান্ত? ঘুমপাড়ানি গান গেয়ে ভুলিয়ে রাখছেন জাহির

সোনাক্ষীর কোভিড রিপোর্টে কী এল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৫, ১৪:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৫, ১৪:৫৬

options
link
ধুম জ্বর সোনাক্ষীর, কোভিডে আক্রান্ত? ঘুমপাড়ানি গান গেয়ে ভুলিয়ে রাখছেন জাহির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাহির-সোনাক্ষীর ভিনধর্মী বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। তবে নিন্দুকদের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে তারকাদম্পতি প্রেমের নিশান উড়িয়ে দিয়েছেন। নিত্যদিন তাঁদের সংসার সুখের ঝলক যেন ট্রোলের গালে এক-একটা চড়! এবার ফের একবার সুখী দাম্পত্যের ঝলক দেখালেন তাঁরা। ধুম জ্বরে আক্রান্ত সোনাক্ষী সিনহা। স্বাভাবিকভাবেই জ্বর-জারিতে মন ভালো নেই অভিনেত্রীর। কিন্তু এমতাবস্থায় স্ত্রীর সেবা-শুশ্রুষা করতে কোনওরকম কসরত বাকি রাখছেন না জাহির ইকবাল।

অভিনেতা সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই দেখা গেল, হলদে তোয়ালে দিয়ে মুখ-মাথা ঢেকে স্টিম নিচ্ছেন সোনাক্ষী। জ্বরের জন্য চোখেমুখে অসুস্থতার ছাপ সুস্পষ্ট। এদিকে স্ত্রীর মন ভোলাতে গান গাইছেন জাহির। প্রথমে স্বামীর এই কীর্তিকলাপ দেখে কিছুটা বিরক্ত হন সোনাক্ষী। তবে পরে বিষয়টাকে সহজ করে তোলার জন্য স্বামীর রসিকতায় যোগ দেন তিনিও। জাহিরকে জড়িয়ে ধরে সতর্ক করে বলেন, ‘তোমারও জ্বর হবে কিন্তু!’ ভিডিওর শেষপাতে অভিনেত্রীর কপালে স্নেহের চুম্বন এঁকে দিতে দেখা যায় জাহিরকে। আর সেই ক্যামেরাবন্দি মিষ্টি মুহূর্ত শেয়ার করেই ‘রসিক’ অভিনেতা ক্যাপশনে লিখেছেন- ‘মেয়েটি একেবারে ভাইরাল হয়ে গিয়েছে।’ তারকা স্বামী-স্ত্রীর এহেন মজার মুহূর্ত নেটভুবনেও ভাইরাল। অনুরাগীরাও হেসে গড়িয়েছেন তাঁদের সুখী দাম্পত্যের মিষ্টি ভিডিও দেখে। এদিকে জ্বরে আক্রান্ত হওয়ায় কোভিড পরীক্ষাও করিয়েছেন অভিনেত্রী। তবে রিপোর্ট নেগেটিভ এসেছে।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonakshi Sinha (@aslisona)

২০২৪ সালের ২৩ জুন, দুই পরিবারকে সাক্ষী রেখে আইনি মতে বিয়ে করেছেন। সোনাক্ষী-জাহিরের (Sonakshi, Zaheer) ভিনধর্মী বিয়ে নিয়ে পরবর্তী মাস কয়েকজুড়ে কম চর্চা হয়নি। হিন্দু পরিবারের মেয়ে হয়ে মুসলিম পরিবারে বিয়ে করায় নেটপাড়ার রোষানলে পড়তে হয়েছিল সোনাক্ষী সিনহাকে (Sonakshi Sinha)। এককথায় বিয়ের পর একাধিকবার শুধুমাত্র ‘ধর্মের কারণে’ই বিতর্কের শিরোনামে বিরাজ করেছেন শত্রুঘ্নকন্যা। শোনা যায়, এই ভিনধর্মী বিয়ের জন্যই নাকি অভিনেত্রীর দুই ভাই লব-কুশ তাঁদের অনুষ্ঠানে অংশ নেননি! তবে নিন্দুক, নেটপাড়ার নীতিপুলিশদের বুড়ো আঙুল দেখিয়ে ‘মিঞা-বিবি’ দিব্যি সুখের ঘরকন্না পেতেছেন। তাঁদের সোশাল মিডিয়ায় উঁকি দিলেই সংসারসুখের ঝলক মেলে।

এদিকে বিয়ের পর শ্বশুরবাড়িতেও যেন ‘ক্যুইন’ সোনাক্ষী সিনহা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শত্রুঘ্নকন্যা জানিয়েছিলেন, “জাহির কোনওদিন ওঁর ধর্ম আমার ওপর চাপিয়ে দেয়নি। আমিও আমার ধর্ম ওঁর উপর চাপিয়ে দিতে চাইনি। আমাদের মধ্যে কখনও ধর্ম নিয়ে কোনও আলোচনাও হয়নি।” গত জুন মাসে স্পেশাল ম্যারেজ আইনের আওতায় জাহির ইকবালের সঙ্গে বৈবাহিক সম্পর্কে বাঁধা পড়েছিলেন সোনাক্ষী সিনহা। সেপ্রসঙ্গে অভিনেত্রী মত, “পরিস্থিতি যেমন ছিল তাতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করাই আমাদের সমীচীন বলে মনে হয়েছে। যেখানে আমাদের কাউকে কারও ধর্ম পরিবর্তন করতে হবে না।” বিয়ের পর সোশাল মিডিয়াতেও কটাক্ষের ঝড় বয়ে যায় সেই কারণেই কি ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন বন্ধ রেখেছিলেন? সোনাক্ষী জানান, “আমরা আসলে নতুন জীবন শুরু করার সময়ে নিন্দুকদের এত নেতিবাচক মন্তব্য নিয়ে স্ট্রেস নিতে চাইনি। তাই বন্ধ রেখেছিলাম।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.