সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসাধারণ সৌন্দর্যে একসময় দর্শকদের হার্টথ্রব ছিলেন তিনি৷ স্বামী, সন্তান, অগুনতি দর্শককে ঘিরে দিব্যি দিন কাটছিল তাঁর৷ কিন্তু আচমকাই ছন্দপতন৷ শরীরে বাসা বাধে কঠিন কর্কট রোগ৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানান সোনালি বেন্দ্রে৷ মুম্বই ছেড়ে চিকিৎসার জন্য পাড়ি দেন টেমসের তীরে৷ আপাতত সেখানেই রয়েছেন তিনি৷ চিকিৎসার জন্য চুলও কেটে ফেলেন অভিনেত্রী৷ সেই অভিজ্ঞতার কথাও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন৷ এবার নিজের উইগ পরা একটি ছবি পোস্ট করলেন সোনালি৷ ধন্যবাদ দিলেন প্রিয়াঙ্কা চোপড়াকেও৷ উইগ পরে ছবি পোস্টের পাশাপাশি একটি মর্মস্পর্শী লেখাও পোস্ট করেন সোনালি বেন্দ্রে৷
[শিক্ষক দিবসে ‘সুপার ৩০’ ছবির পোস্টার প্রকাশ হৃতিকের]
তিনি লেখেন, ‘‘কে না নিজেকে সুন্দরভাবে দেখতে চায়? মানসিকতাতেও আমাদের সৌন্দর্য প্রকাশ পায়৷ কারও কোনও ক্ষতি না করে, কীভাবে সুখী থাকতে পারেন, সেই পন্থা বেছে নিতে হবে সকলকে৷ ইচ্ছা হলে উইগ পরুন, পরতে পারেন লাল লিপস্টিক, হাই হিলের জুতোও৷ নিজে যা মনে করবেন, তাই করুন৷ কেউ আপনার কাজের ঠিক বা ভুল ধরতে পারেন না৷’’ তিনি আরও লেখেন, ‘‘যখন উইগ পরে নিজেকে দেখেছিলাম, তখন সন্দেহ হয়৷ আমি কি নিজেকে সুন্দরী হিসাবে দেখতে মরিয়া হয়ে গিয়েছি৷ রূপোলি পর্দায় থাকার জন্যই হয় তো এমন মানসিকতা তৈরি হয়েছে আমার৷ কিন্তু পরক্ষণেই ভাবনার বদল হয় আমার৷ মনে হয়, যেটা ভাল লাগে, তাই করব আমি৷ যদি স্কার্ফ দিয়ে মাথা ঠেকে হাঁটতে ইচ্ছা হয় তো হাঁটব আবার যদি মাথা নেড়া হয়ে হাঁটতে ইচ্ছা হয় তো তাই করব৷’’ ইনস্টাগ্রাম ভিডিওটি পোস্ট করে নিজের মনের মতো কাজ করার জন্যই অনুরাগীদের বার্তা দেন ক্যানসার যোদ্ধা সোনালি৷
[অনুষ্ঠানে গান গেয়ে বিপাকে কুমার শানু, পুলিশে অভিযোগ দায়ের]
‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কাই ওই উইগের প্রস্তুতকারক সংস্থার সঙ্গে পরিচিতি হয়েছিল সোনালির৷ সে কথাও ইনস্টাগ্রামে উল্লেখ করতে ভোলেননি অভিনেত্রী৷ ইনস্টা পোস্টে ‘পিগি চপস’-কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১