সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশজুড়েই বৃহস্পতিবার পালন হচ্ছে হনুমান জয়ন্তী। ঠিক এই শুভ দিনেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগমের একটি সাক্ষাৎকার। যেখানে সোনু বলেছিলেন হনুমান চল্লিশার জন্য়ই বেঁচেছিল তাঁর ও পরিবারের প্রাণ। আর এই ঘটনা ঘটেছিল পাকিস্তানে!
[আরও পড়ুন: রুপোলি পর্দায় বড় চমক, শাহরুখ-সলমনকে সঙ্গে নিয়ে এবার আসছে ‘টাইগার’ ভার্সেস ‘পাঠান’!]
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সাক্ষাৎকারে সোনু নিগম জানিয়ে ছিলেন, ২০০৪ সালে এপ্রিল মাসের ১০ তারিখ পাকিস্তানে একটি কনসার্টের জন্য গিয়েছিলাম। সঙ্গে আমার পরিবার ও বন্ধুরা ছিল। কনসার্টে যাওয়ার জন্য বাসের ওঠার সময় আমি মনে মনে হনুমান চল্লিশা পাঠ করতে থাকি। কনসার্টটি সেনাবাহিনীর ক্য়াম্পের পাশেই ছিল। হঠাৎ করে আমাদের বাসের সামনের একটি গাড়ির মধ্য়ে বিস্ফোরণ ঘটে। আমরা কপাল জোরে বেঁচে যাই। আমি জানি হনুমান চল্লিশাই আমাদের বাঁচিয়েছে। ছোটবেলা থেকেই হনুমান চল্লিশা মানসিক জোর বাড়িয়ে যাচ্ছে। আমি তাই সারজীবন হনুমান চল্লিশা পাঠ করে যাব।
[আরও পড়ুন: ‘মেয়ের সঙ্গে এসব দেখতে পারবেন তো?’, ওটিটি-তে নগ্নতা-যৌনতা নিয়ে সরব সলমন]
সর্বশেষ খবর
-
ডার্বিতে শারীরিক যুদ্ধের চেয়েও বেশি মানসিক লড়াই, মগজাস্ত্রের মহারণ নিয়ে কলম ধরলেন ব্যারেটো
-
‘ভাত-ডালের আগেই গুলি খেতে হবে’, গুন্ডাদের ‘ঠান্ডা’ করতে বারুইপুর-দাওয়াইয়ের হুঁশিয়ারি দিলীপের
-
তৃণমূল আমলে হয়নি কোনও সংস্কার, কোচবিহারে লরি-সমেত আস্ত সেতু ভেঙে নদীতে!
-
সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর, ভাড়া লাগবে না সঙ্গীরও! রাখির উপহার যোগীর
-
জনগণনায় পিছিয়ে নবাবের জেলা, মুর্শিদাবাদে ১৩ হাজারের মধ্যে কাজ শেষ মাত্র একুশটি ইউনিটে!