সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মসিহা অবতারে ধরা দিলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। এবার পাশে দাঁড়ালেন জব্বলপুরের এক যুবকের। যুবকের অস্ত্রোপচারে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন সোনু ও তাঁর সংস্থা সোনু সুদ ফাউন্ডেশন। টুইট করে সোনু সুদকে ধন্যবাদ জানিয়েছেন, মধ্যপ্রদেশের কিষান কংগ্রেসের প্রদেশ মহামন্ত্রী কুঞ্জ বিহারী তিওয়ারি। অস্ত্রোপচারের আগে ও পরে যুবকের ছবি পোস্ট করে সোনু সুদকে ধন্যবাদ জানিয়েছেন কুঞ্জ বিহারী। টুইটে তিনি লিখলেন, ‘সোনুজি আপনাকে অজস্র ধন্যবাদ। আপনার টিম এই যুবককে নতুন জীবনদান করেছে। এর পরিবার আপনার কাছে চির ঋণী। আপনার সুস্থতা কামনা করি আমরা সবাই। আপনি এরকমই সাধারণের সাহায্যে এগিয়ে আসুন বার বার।’
জানা গিয়েছে, জব্বলপুরের এই যুবকের এক দুর্ঘটনায় হাত বাদ যায়। সোনু ফাউন্ডেশন এই যুবককে কৃত্রিম হাত লাগাতে সাহায্য করে। এই অস্ত্রোপচারের পুরো ভার নিয়েছিল সোনু সুদের এই সংস্থা।
View this post on Instagram
কয়েকদিন আগে, পাঞ্জাবের ১৯ বছরের এক যুবক দুর্ঘটনায় আহত হওয়ায় নিজের গাড়িতে তুলে হাসপাতালে পৌঁছে দিয়ে এসেছিলেন। ভাইরাল হয়েছিল সেই ভিডিও।
[আরও পড়ুন: টুইটারে প্রেমের শুরু, গোপনে গোয়া ট্রিপ! হৃতিককে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেললেন প্রেমিকা সাবা?]
সোনু সুদ বরাবরই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান। করোনা আবহে ২০২০ সালে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে গোটা দেশের প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন তিনি। তারপর থেকে অনুরাগীরা বলিউডের এই অভিনেতার নাম দেন মসিহা। বিহারে তো সোনু সুদের মূর্তি তৈরি করেছেন এক অনুরাগী। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করে নতুন প্রজন্মকে সমাজসেবার কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন সোনু।
সম্প্রতি খবরে এসেছে জনপ্রিয় রিয়্যালিটি শো রোডিজের সঞ্চালনার দায়িত্ব সামলাবেন তিনি। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই শোয়ের শুটিংয়ে দক্ষিণ আফ্রিকাও রওনা দেবেন সোনু সুদ।
@SonuSood @SoodFoundation @vindhyatimes आदरणीय सोनू सूद जी आभार आपकी टीम और आभार सोनू सूद फाउंडेशन के , पीड़ित के लिए भगवान बनकर उसे समाज मे एक बार फिर सम्मान से जीने लायक बनाया ,आपका विन्ध्य और सफेद शेरो की धरती रीवा आजीवन ऋणी रहेगी, अगस्त क्रान्ति मंच @Shivsha17131965 pic.twitter.com/PtC0b0qtYy
— Kunj Bihari Tiwari (@TiwariKunj) February 21, 2022
[আরও পড়ুন: সঙ্গমে রাজি? মিলবে অভিনয়ে সুযোগ! পরিচালকের মেসেজের স্ক্রিনশট শেয়ার উরফির]
সর্বশেষ খবর
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত
-
তৃণমূল বিধায়কের কার্যালয়ে কন্ডোম, গুদাম থেকে মিলল প্রচুর ত্রাণ! চাঞ্চল্য খণ্ডঘোষে
-
‘সরকার পরিবর্তনের সঙ্গে আবার হাওয়া বদল!’ রুদ্রনীলকে পাশে নিয়ে আর কী বললেন পরমব্রত?
-
‘মাওবাদী মুক্ত’ ছত্তিশগড়ে পুরভোটে এগিয়ে বিজেপি, সমান টক্কর দিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত কংগ্রেসেরও