সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরখানেক প্রেমের পর গাঁটছড়া বাঁধতে চলেছেন। আর মাত্র চার দিন পরই বসছে বিয়ের আসর। তা সত্ত্বেও কি প্রাক্তন প্রেমিকা অনিন্দিতাকে ভুলতে পারেননি অভিনেতা সৌরভ? কারণ, সোশ্যাল মিডিয়ায় এখনও বর্তমান তাঁর প্রাক্তন প্রেমিক অনিন্দিতা। ইনস্টাগ্রামের হাইলাইটস সেকশনে এখনও ‘ফ্যামিলি’তে জ্বলজ্বল করছে তাঁর ছবি। বিয়ের প্রস্তুতির মাঝে তা নিয়ে চলছে জোর চর্চা।
সময়টা ২০১৭ সাল। ‘গুটি মল্লার’ ছবির শুটিং সেটে মন দেওয়া নেওয়া সৌরভ ও অনিন্দিতার। বহু বছর তাঁরা একসঙ্গেও থেকেছেন। সম্পর্ক নিয়েও কোনওদিন রাখঢাক করেননি। তবে হঠাৎ সেই সম্পর্ক উষ্ণতা হারায়। আলাদা হয়ে যায় দুজনের জীবনের পথ।

বাস্তবে এখন সৌরভের মন জুড়ে পুরোটাই দর্শনা। ২০২১ সালে সৌরভের সঙ্গে আলাপ হয় তাঁর। ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ে। একে অপরের কাছাকাছি আসেন। এবার বৈবাহিক সম্পর্কে বাঁধা পড়তে চলেছেন দুজনে। একসঙ্গে আইবুড়ো ভাত খাচ্ছেন।

[আরও পড়ুন: রণবীরের সঙ্গে যৌনদৃশ্য দেখে মা-বাবার প্রতিক্রিয়া কী, জবাব দিলেন তৃপ্তি দামরি]
সদ্যই অভিনেতা নীল-সহ বেশ কয়েকজনের বন্ধুবান্ধবের সঙ্গে ব্যাচেলর্স পার্টিতে নাচতেও দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সে সব ছবি শেয়ারও করেছেন।

সেই ইনস্টাগ্রামে এখনও জ্বলজ্বল করছেন প্রাক্তন প্রেমিকা অনিন্দিতা। হাইলাইটস সেকশনের ‘ফ্যামিলি’তে অনিন্দিতার ছবি। তবে সেসব ছবি প্রায় আড়াই-তিন বছরের পুরনো।

অনেকেরই প্রশ্ন, তবে কি এখনও প্রাক্তন প্রেমিকাকে ভুলতে পারেননি অভিনেতা?

তবে এই জল্পনা যে একেবারেই ভিত্তিহীন তা সৌরভ-দর্শনার বিয়ের প্রস্তুতিতেই যে স্পষ্ট, তা বলা বাহুল্য।

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল ক্লাসিক ছবি হয়ে গিয়েছে’, রণবীরদের বিরাট সার্টিফিকেট আল্লু অর্জুনের]
সর্বশেষ খবর
-
ট্রাম্পের কোনও কথাই শুনছেন না নেতানিয়াহু! সাফ জানালেন, গাজা থেকে সরবে না ইজরায়েলি ফৌজ
-
পরকীয়ার টান, প্রেমিকের ব্যবসা বাঁচাতে শ্বশুরবাড়ি থেকে গয়না চুরির অভিনয় বধূর! তারপর…
-
এবার রেলপথে জুড়বে ভারত-রাশিয়া! মধ্যপ্রাচ্যকে বাইপাস করে ব্লুপ্রিন্ট সাজাচ্ছে মস্কো
-
লক্ষ্য ১৫ আগস্ট! কাঁটাতার দিতে নদিয়া সীমান্তে ১২৭ একর জমি হস্তান্তরের পথে প্রশাসন
-
অভয়ার মৃত্যুতে পুনর্তদন্ত, শ্মশানঘাটে কী হয়েছিল? বারাকপুরের সিপিকে খতিয়ে দেখার নির্দেশ শুভেন্দুর