কথায় বলে, ‘সবুরে মেওয়া ফলে’। জয়ব্রত দাসের ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর ক্ষেত্রে এই প্রবাদটি একশো শতাংশ প্রযোজ্য তা বললে অত্যুক্তি হবে না। বঙ্গে পালাবদল হতেই এই ছবির ভাগ্যবদল! একসময় ফেডারেশনের চোখরাঙানি তথা রাজনীতির জাতাকলে আটকে ছবি মুক্তিতে প্রচুর বেগ পেতে হয়েছে। গুটিকয়েক সিনেমাহলে মুক্তি পেলেও কিছুদিনের মধ্যে ছবিটি হল থেকে সরিয়ে নেওয়া হয়। তবে গৈরিক সূর্যোদয়ের পর নতুন আশা নিয়ে নতুনভাবে পথচলা শুরু করল এই ছবি।
কাজের ব্যস্ততার মাঝে রবিবার নন্দনে পৌঁছেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ফেডারেশনের চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে তাঁর ছবি নন্দনে মুক্তি পেয়েছে, এই জয়কে বাংলা সিনেমার জয় বলে মনে করেন একাধারে অভিনেতা ও বিজেপি বিধায়ক। প্রয়াত অভিনেতার রাহুলের আত্মার শান্তি কামনায় হলে উপস্থিত প্রতিটি দর্শককে এক মিনিটের নীরবতা পালনের অনুরোধ করেন। তাঁর কথায় রাহুল সকলের মধ্যে বেঁচে ছিল, আছে আর থাকবে।
আরও পড়ুন:
একসময় যে ছবিকে হল পেতে লড়াই করতে হয়েছি সেই ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ এখন প্রদর্শিত হচ্ছে কলকাতার সরকারি সিনেমাহল নন্দনে। হাওয়াবদল হতেই সিনেমার এই ভাগ্যবদলে উচ্ছ্বসিত প্রতিটি কলাকুশলী। রবিবাসরীয় ছুটির আমেজে হলমুখী পরিচালক জয়ব্রত দাস থেকে অভিনেতা সৌরভ দাস, ঋষভ বসু সহ আরও অনেকেই। বহু বাধা অতিক্রম করে তৃতীয়বার দর্শকের দরবারে ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। সিনেমার এহেন সাফল্য নিঃসন্দেহে ছবির সঙ্গে জড়িত প্রত্যেকের কাছেই ভীষণ আবেগঘন একটা মুহূর্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটালকে সৌরভ দাস বলেন, “আমরা যাঁরা শিল্পী তঁদের প্রত্যেকেরই একটাই প্রত্যাশা থাকে নিজের কাজটা দর্শকের কাছে পৌঁছে দেওয়া। এর আগেও এই ছবি দর্শকের ভালোবাসা পেয়েছে। এবার সরকারি প্রেক্ষাগৃহে মুক্তি পেল, আরও বড় পরিসরে প্রচুর মানুষের কাছে সিনেমা পৌঁছে যাবে। আজও আমাদের সিনেমার শো হাউজফুল, এই ছবিটা ধীরে ধীরে ‘কাল্ট’ ছবি হয়ে যাবে।”

তপ্ত দুপুরে সাদা শার্ট ,কালো প্যান্ট আর সানগ্লাস পরে নন্দনে পা রাখলেন অভিনেতা ঋষভ বসু। তৃতীয়বার ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর মুক্তি তাও আবার সরকারি সিনেমাহলে। চোখে-মুখে তৃপ্তির হাসি। উচ্ছ্বসিত ঋষভ বলেন, “আমার আজ আর আলাদা করে কিছু বলার নেই। দর্শকের ভালোবাসাই জবাব দিয়েছে। দর্শক যদি আমাদের ছবিটাকে পছন্দ না করতে তাহলে তৃতীয়বার মুক্তি পেত না। এবার সরকারি হলে ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’দেখানো হচ্ছে এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি।”

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যাদবপুরে ‘আজাদি’ স্লোগান, প্রতিবাদের নামে যাদবপুরে বহিরাগত ঢোকাচ্ছে বামেরা! ‘দ্বিখণ্ডিত’ জুটা
-
শাহের উত্তরবঙ্গ সফর, অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে এনজেপি স্টেশনে পাকড়াও ৪ রোহিঙ্গা!
-
রোদে বেরলেই চোখ কটকট? ত্বকের মতো চোখেও ‘সানবার্ন’! চিনে নিন ৮ লক্ষণ
-
‘রাজনৈতিক দলের উসকানি থেকে দূরে থাকা উচিত’, যাদবপুর কাণ্ডে মুখ খুললেন রাসবিহারীর বিধায়ক
-
চিনি সংকটে ভারতীয় বাজারে নজর পাকিস্তানের! শাহবাজ সরকারের কাছে আর্জি ব্যবসায়ীদের