সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলনের ছবি শেয়ার করে এবার কট্টরপন্থীদের একহাত নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। দীনেশ জি গোপালনের ফেসবুক ওয়াল থেকে পোস্টটি শেয়ার করেছিলেন শ্রীলেখা। নিজের সেই পোস্টের ক্যাপশনে দীনেশ লিখেছিলেন, “লালকেল্লার বাইরে বিক্ষোভরত কৃষকদের উপর দিল্লি পুলিশের লাঠিচার্জ। এই পোস্ট যদি আপনাকে নাড়িয়ে না দেয় তাহলে কিছু একটা সমস্যা রয়েছে। প্রত্যেক পদক্ষেপে কৃষকদের পাশে আছি আমি।”
শ্রীলেখার শেয়ার করা এই পোস্টের প্রতিক্রিয়ায় নেটদুনিয়ার কয়েকজন নাগরিক হাসির ইমোজি ব্যবহার করেন। তাতেই ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। কমেন্ট বক্সে লেখেন, “এটা দেখেও কয়েকজনের হাসি পেল, আর এরা রক্ষা করবে দেশকে!” শ্রীলেখার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সৌরভ গোস্বামী নামের এক প্রোফাইল থেকে ব্যঙ্গ করে লেখা হয়, যাঁরা হাসির ইমোজি দিয়েছেন সকলেই হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। কিছুদিন আগেও লালকেল্লা মুঘল আক্রমণের চিহ্ন। এবার তা জাতীয় গর্ব হয়ে গিয়েছে। এর প্রেক্ষিতেই আবার শ্রীলেখা লেখেন, “অনেক আগেই বলেছিলাম রাজ্য আর এই দেশ ছেড়ে পালাতে চাই।”

[আরও পড়ুন: ‘মহিলাদের সম্মান করা আপনাদের রক্তে নেই’, সৌমিত্র খাঁকে পালটা জবাব সায়নীর]
বামপন্থায় বিশ্বাসী শ্রীলেখা মিত্র। একথা একাধিকবার বলেছেন। সোশ্যাল মিডিয়ায় মনের কথা বলতে কখনও কার্পণ্য করেন না অভিনেত্রী। এর জন্য একাধিকবার ট্রোল হতে হয়েছে টলিপাড়ার নায়িকাকে। প্রতিবার পালটা জবাব দিয়েছেন শ্রীলেখা। এবারও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে, পেশাগত জীবনে নিজের ‘বিটার হাফ’-এর শুটিং শুরু করেছেন শ্রীলেখা। আবার পরিচালক শিলাদিত্য মৌলিকের প্রথম ওয়েব অরিজিন্যাল ‘দ্য ইনসাইড জব’-এ অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee), প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও রেমো। এবার সাইবার ক্রাইমের প্রেক্ষাপটে গল্প সাজিয়েছেন পরিচালক শিলাদিত্য। যেখানে শ্রীলেখা মিত্র অভিনয় করেছেন সাইবার ক্রাইমের শিকার হওয়া চরিত্রের মায়ের ভূমিকায়।
View this post on Instagram
[আরও পড়ুন: বিরাটের পর পিতৃত্বকালীন ছুটিতে এবার কপিল শর্মা! দ্বিতীয় সন্তান নিয়ে কী জানালেন?]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?