Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Srijit Jisshu

নিত্যানন্দ বেশে যিশু, গৌরাঙ্গের নাম নিয়ে সৃজিতের ‘বিগ ফ্রাইডে’ চমক!

গলায় কণ্ঠী। ললাটে চন্দনের রসকলি। কাঁধ ছোঁয়া চুল, নিত্যানন্দ বেশী যিশু মনে করালেন মহাপ্রভুর কথা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৫, ১৩:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৫, ১৩:৪৪

options
link
নিত্যানন্দ বেশে যিশু, গৌরাঙ্গের নাম নিয়ে সৃজিতের ‘বিগ ফ্রাইডে’ চমক! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জাতিস্মর’, ‘এক যে ছিল রাজা’ এবং ‘দশম অবতার’-এর পর ফের সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে যিশু সেনগুপ্ত। বছর দুয়েক বাদে আবারও মুখুজ্যে মশাইয়ের ফ্রেমে দেখা যাবে ‘যিশু ম্যাজিক’। দিন কয়েক আগেই ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে শোনা গিয়েছিল, সৃজিতের ম্যাগনাম অপাস ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে যিশু সেনগুপ্তকে দেখা যাবে নিত্যানন্দর চরিত্রে। শুক্রবার অভিনেতার লুক প্রকাশ্যে এনে ‘বিগ ফ্রাইডে’ চমক দিলেন পরিচালক। যেখানে যিশুকে দেখা গেল নিত্যানন্দর বেশে।

একসময়ে টেলিপর্দায় ‘মহাপ্রভু’র চরিত্র দিয়েই দর্শকদের অন্দরমহলে জায়গা করে নিয়েছিলেন যিশু সেনগুপ্ত। তার পর কেটে গিয়েছে ২৯টি বছর। এবার যিশু সেনগুপ্তর সেই বৃত্তই যেন সম্পূর্ণ হল সৃজিতের হাত ধরে। নিত্যানন্দ অবতারে নীল পোশাকে ধরা দিলেন চৈতন্য দিব্যজ্যোতি দত্তর পাশে। বঙ্গতারকা বর্তমানে বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রমরমিয়ে কাজ করছেন। সম্প্রতি লন্ডনে প্রিয়দর্শন পরিচালিত অক্ষয়ের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ভুত বাংলা’র শুটিং শেষ করেছেন যিশু। আর সেখান থেকে ফিরেই সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির জন্য লুক সেট করলেন। আর শুধু সেই অবতারে ধরা দিয়েই ক্ষান্ত থাকেননি, রীতিমতো সকলকে চমকে দিয়ে মনে করিয়ে দিলেন আড়াই দশক আগে টেলিপর্দার ‘মহাপ্রভু’ ধারাবাহিকের কথা। পরনে গাঢ় নীল উত্তরীয়। মাথায় রং মিলান্তি পাগড়ি (দস্তরম) । গলায় কণ্ঠী। কপালে চন্দনের রসকলি। কাঁধ ছোঁয়া চুল। নিত্যানন্দ যিশুকে দেখা গেল চৈতন্যদেবের পাশে। উল্লেখ্য, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির জন্য দিব্যজ্যোতি দত্ত নেড়া হবেন বলে আগেই শোনা গিয়েছিল। কোনওরকম প্রস্থেটিকের সাহায্য নিতে চাননি টেলিতারকা, তাই বাস্তবেই মাথা কামিয়ে চৈতন্য অবতারে ধরা দিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১১ জুন থেকে গৌরাঙ্গের নাম নিয়ে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করেছেন সৃজিত। প্রসঙ্গত, ঘোষণার পর থেকে বারবার ছবির কাস্টিং বদলের জন্য চর্চার শিরোনামে থেকেছে এই ছবি। তবে সোমবার চূড়ান্ত কাস্ট নিয়ে শুভ মহরৎ সম্পন্ন হল। উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, ব্রাত্য বসু, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্ত, আরাত্রিকা মাইতি, রূপাঞ্জনা মিত্র-সহ গোটা টিম। উল্লেখ্য, শ্রীচৈতন্যের জীবনের একটা বড় অংশ থাকবে ছবি জুড়ে। এছাড়া চৈতন্যের অন্তর্ধান রহস্যেরও নানা দিকও উঠে আসবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে। পুরোপুরি পিরিয়ড ড্রামা নয়। এই সিনেমার চিত্রনাট্য সাজানো তিন সময়কাল নিয়ে। প্রথমটি, শ্রীচৈতন্যদেবের সময়কাল, দ্বিতীয়টিতে থাকছে বাংলা নাট্যসম্রাজ্ঞী নটী বিনোদিনীর চৈতন্যযাপনের কাহিনি। আর তৃতীয়টি বর্তমান সময়কালের প্রেক্ষাপটে। প্রথম পর্বে চৈতন্য লুকে দেখা যাবে টেলিপর্দার মুখ দিব্যজ্যোতি দত্তকে। নটী বিনোদিনীর ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় নাট্যমঞ্চে মহাপ্রভুর অবতারে ধরা দেবেন। আর বর্তমানকালের প্রেক্ষাপটে এক সুপারস্টারের চরিত্রে ইন্দ্রনীল অভিনয় করবেন চৈতন্যদেবের ভূমিকায়। এককথায়, তিন সময়কালের প্রেক্ষাপটে সৃজিতের ফ্রেমে চৈতন্য লুকে ধরা দেবেন তিন অভিনেতা- দিব্যজ্যোতি, শুভশ্রী এবং ইন্দ্রনীল। অন্যদিকে ইন্দ্রনীল সেনগুপ্তের স্ত্রীয়ের চরিত্রে এর আগে পার্ণো মিত্রর অভিনয় করার কথা ছিল। তবে, সেই চরিত্রে অভিনয় করবেন সুস্মিতা চট্টোপাধ্যায়। ইশা থাকছেন পরিচালকের ভূমিকায়। আর গীরিশ ঘোষের চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু। এই ছবিতে অনন্যা-ব্রাত্যর পাশাপাশি থাকছেন আরও এক রাজনীতিকও। তিনি পার্থ ভৌমিক। তবে কোন চরিত্রে রয়েছেন? নির্মাতারা সেটা সারপ্রাইজ হিসেবেই রেখেছেন এখনও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.