সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ বরাবরই খুবই ফ্যামিলি ম্যান। মগজে বক্স অফিসের লড়াই চললেও, শাহরুখের মন, আবেগ জুড়ে যে তাঁর পরিবার রয়েছে, তা বহুবার প্রমাণ দিয়েছেন। আর তাই তো শাহরুখ যখনই সুযোগ পান তখনই পুরো সময়টাই দেন ছেলে, মেয়ে, স্ত্রীকে। এই যেমন, এই মুহূর্তে পরিবার নিয়ে লন্ডনে রয়েছেন শাহরুখ। আর সুযোগ পেয়ে পরিবার-বন্ধুবান্ধবের সঙ্গে ক্রিকেট খেলায় মেতেছেন তিনি। সোশাল মিডিয়ায় শাহরুখের যে ছবিটি এখন ঝড় তুলেছে, সেখানে দেখা গিয়েছে ব্যাট হাতে ক্রিজে দাঁড়িয়ে শাহরুখকন্যা সুহানা। অন্যদিকে ফিল্ডিংয়ে খোদ শাহরুখ। আবার বোলিংয়ে রয়েছে শাহরুখপুত্র আরিয়ান খান। সব মিলিয়ে খান পরিবার ফ্যামিলি টুর্নামেন্টেই মজে রয়েছেন, তা স্পষ্ট এই ছবিতেই।
শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।
[আরও পড়ুন: ‘যে মানুষ ধর্ম বদলানোর জন্য চাপ দেয়…’, সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে মুখর তসলিমা]
Latest: @iamsrk is playing cricket with friends & family in London ♥️#ShahRukhKhan #32YearsOfEmperorKhanSRK pic.twitter.com/llzDejhgHL
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) June 24, 2024
পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতিমধ্যেই নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তাঁর অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটে সুহানাকে ঘিরে নানা ট্রোল নজরে এসেছিল। তবে ওসবকে পাত্তা দেননি সুহানা বা শাহরুখ। শাহরুখকন্যার এখন মন নতুন ছবিতে।
প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা (Suhana Khan)। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।
প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।
[আরও পড়ুন: প্যারিসে জাহ্নবীর ‘জলওয়া’! মার্জার সরণিতে ঝড় তুললেন শ্রীদেবীকন্যা]
সর্বশেষ খবর
-
মিলবে পছন্দের বার্থ, টিকিট কাটার জটিলতা উধাও! নতুন ওয়েবসাইট চালু করল আইআরসিটিসি
-
আগামী সপ্তাহেই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং, পুজোর আগেই নিয়োগ!
-
মনখারাপ মৌনীর! ফোন পেয়েই সংসার-সন্তান ফেলে মুম্বই ছুটলেন শুভশ্রী
-
হোটেলে ডেকে যুবতীকে ধর্ষণ, সারারাত নির্যাতনে অসুস্থ মহিলা! তদন্তে বাঁশদ্রোণী থানার পুলিশ
-
ফিরল মিনাবের স্মৃতি, ইরানে শিশু ক্যানসার হাসপাতালে ভয়াবহ হামলা আমেরিকার! বিস্ফোরণ বন্দর শহরগুলিতে