Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Aparajita Adhya

মাঝরাতে অপরাজিতা আঢ্যর গাড়ির উপর ইটবৃষ্টি, ভাঙচুর, কেমন আছেন অভিনেত্রী?

'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' ধারাবাহিকের শুটিং শেষে ঘটল এমন ঘটনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২২, ০৯:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২২, ০৯:৫১

options
link
মাঝরাতে অপরাজিতা আঢ্যর গাড়ির উপর ইটবৃষ্টি, ভাঙচুর, কেমন আছেন অভিনেত্রী? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই বিপাকে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বৃহস্পতিবার মাঝরাতে তাঁর গাড়িতে হঠাৎই ইট,ভাঙচুর। অল্পের জন্য রক্ষা পেলেন টলি অভিনেত্রী।

ঠিক কী ঘটেছিল?

Advertisement

বৃহস্পতিবার নতুন ছবির প্রচারের পর স্টুডিও গিয়েছিলেন অপরাজিতা (Aparajita Adhya)। সেখানে চলছিল ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের শুটিং। ধারাবাহিকের শুটিং শেষ হতে প্রায় রাত ১২ টা বেজে যায়। ঠিক তখনই স্টুডিওতে এলোপাথাড়ি ইটবৃষ্টি শুরু হয়।

সংবাদমাধ্যমকে অপরাজিতা জানিয়েছেন, আমি তখন মেকআপ রুমে ছিলাম। হঠাৎ শুনি কেউ এলোপাথাড়ি ইট ছুড়ছে। যেহেতু আমার গাড়িটা স্টুডিওর একদম সামনে রাখা ছিল, তাই গাড়ির ক্ষতি হয়। আমি যদি গাড়ির মধ্যে থাকতাম তাহলে আমিও আহত হতাম।

[আরও পড়ুন: দেব-হিরণের কোন্দলে নয়া মোড়, এবার বিজ্ঞাপন নিয়ে TMC সাংসদকে খোঁচা BJP বিধায়কের!]

অপরাজিতা জানিয়েছেন, ”তিনি পরে জানতে পারেন একজন মানসিক বিকারগ্রস্ত মানুষের কাজ এটা। প্রায় ৩০০-৪০০ ইট ছোঁড়া হয়েছে রাতে। ২৫-৩০টা ইট এসে পড়েছে স্টুডিওর ভিতরেই। জানি না এটা কি করে একজন মানুষের কাজ হতে পারে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

সিনেমার পাশাপাশি চুটিয়ে ধারাবাহিকে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য। নানা চরিত্রের মাধ্যমে ছোটপর্দার দর্শকদের একান্ত আপন হয়েছেন। ‘জল নূপুর’, ‘চোখের তারা তুই’, ‘পুন্যি পুকুর’-এর মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। আবার বাঙালির রান্নাঘরের রান্নাবান্না চেখে দেখেছেন। ২০২১ সালে মৈনাক ভৌমিক পরিচালিত ‘একান্নবর্তী’ সিনেমায় মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্যকে। বেলাশুরু ছবিতেও নজর কাড়েন তিনি। সামনেই মুক্তি পাবে অপরাজিতা আঢ্য ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘কথামৃত’। এই ছবির প্রচারেই আপাতত ব্যস্ত রয়েছেন সবার প্রিয় অপাদি।

[আরও পড়ুন: ‘অ্যাম্বুল্যান্সে করে শুটিংয়ে গিয়েছি’, কেন এত যন্ত্রণা সহ্য করতে হয়েছিল সোহিনীকে? ]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.