Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Subhashree Ganguly

‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’, মোদিকে নিশানা শুভশ্রীর

আর জি কর কাণ্ডে ফের সরব 'বাবলি' অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৪, ১৩:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৪, ১৩:৩৭

options
link
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’, মোদিকে নিশানা শুভশ্রীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কোনও আপোষ নয়, ধর্ষকদের রাজ শাস্তি হোক!’- একটাই দাবি দেশজুড়ে। কলকাতার আর জি কর কাণ্ড নিয়ে যেখানে রাজ্য-রাজনীতি তোলপাড়, বাংলার গণ্ডী ছাড়িয়েছে আন্দোলন, তখন সেই আবহেও নারীদের উপর হওয়া নির্যাতনের হার কিন্তু বিন্দুমাত্র কমেনি। তার প্রমাণ সম্প্রতি অসম, বদলাপুর থেকে বিহারের ঘটনা। এমতাবস্থায় ধর্ষকদের জন্য আবারও ক্যাপিটাল পানিশমেন্ট-এর দাবি জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।

কেন্দ্রীয় সরকারের উদ্দেশে অভিনেত্রীর আর্জি, “এক রাতে যদি নোটবন্দি হতে পারে, এক রাতে যদি লকডাউন ঘোষণা করা যায়, তাহলে এক রাতে ধর্ষকদের শাস্তি নয় কেন?” আর জি কর কাণ্ডের আবহে নিত্যদিন নারী নিরাপত্তা, নারীদের সামাজিক অবস্থান নিয়ে আওয়াজ তুলছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘বাবলি’র প্রচারে গিয়েও তাঁর মুখে শোনা গিয়েছে, আর জি কর নির্যাতিতার বিচারের কথা। গত রবিবারই আর জি কর কাণ্ডের বিচার চেয়ে সিনেপাড়ার সতীর্থদের সঙ্গে কলকাতার পথে নেমেছিলেন শুভশ্রী। সেই মিছিলে হেঁটেছিলেন রাজ চক্রবর্তীও। যদিও তারকা বিধায়ক হওয়ায় প্রতিবাদী মিছিলে হেঁটে নেটপাড়ার একাংশের কটাক্ষের শিকার হয়েছেন। শুধু রাজ-শুভশ্রী নয়, শিল্পীদের অনেককে নিয়েই ট্রোল-মিমের রমরমা সোশাল মিডিয়ায়! সেই আবহে নিন্দুক-সমালোচক থেকে সমাজ, সকলকে একযোগে বিঁধে একটি কবিতাও লিখেছিলেন অভিনেত্রী।

Advertisement

কড়া ভাষাতেই সমাজের মন-মানসিকতা বদলানোর কথা বলছেন শুভশ্রী। স্বরচিত কবিতা লিখে মেয়েদের ধর্ষণ, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদও করেছেন তিনি। যেখানে শুভশ্রী প্রশ্ন তুলেছেন, “সংস্কার ধরে রাখার দায়িত্ব কী শুধু আমাদের? তাহলে ওরা কী করবে?” তাঁর হুঁশিয়ারি, “অনেক হয়েছে নোংরামি আর পাপয তাও নেই কোনও অনুতাপ। তাই তো ফেসবুক পোস্টে এর বন্যা- আমরা নাকি ‘পতিতা’ আর ‘নষ্টা’! দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ!” এদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এমন পোস্টের পরও নেটপাড়ার কটাক্ষবাণ রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) দিকে। তাঁরা প্রশ্ন তুলেছেন, “তাহলে কি রাজ্যের শাসক দল ছাড়ছেন তিনি?” যদিও সেসব কটাক্ষের কোনও প্রত্যুত্তর করেননি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার ফের একবার সরব শুভশ্রী। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.