সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই ভেবেছিলেন ছেলে যুবান হওয়ার পর হয়তো অভিনয় থেকে একেবারেই সরে যাবেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। তবে শুভশ্রী যে ছেলের যত্নের পাশাপাশি নিজেকেও তৈরি করছিলেন ধীরে ধীরে, তা কিন্তু টের পাননি কেউই। এমনকী, শুভশ্রী তাঁর কামব্যাকের প্ল্যান কাউকে কিছু জানতে দেননি।এবার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, ঘর সংসার সামলেও অভিনয়টা করা যায়। আর তাই তো শুরু করে দিলেন নতুন ছবির শুটিং!
শুভশ্রী তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর নতুন সিনেমার ফার্স্টলুক। যেখানে দেখা গেল শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধেছেন অঙ্কুশ (Ankush Hazra)। ছবির নাম অবশ্য ফাঁস করতে চাননি শুভশ্রী।
[আরও পড়ুন: ফের লাঞ্চ ডেটে Nusrat-Yash! ছবি দেখে আদর পাঠালেন ‘বোনুয়া’ Mimi Chakraborty]
জানা গিয়েছে, শুভশ্রী আর অঙ্কুশের এই ছবি সুপার ন্যাচারাল গল্প নিয়েই তৈরি হয়েছে। ছবির পরিচালক বাবা যাদব। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার থেকেই শুরু হল এই ছবির শুটিং।
View this post on Instagram
২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন শুভশ্রী-অঙ্কুশ। এই ছবির প্রায় ৭ বছর পর ফের এই জুটিকে দেখা যাবে বড়পর্দায়। ২০১৯ সালের ডিসেম্বর মাসেই এই ছবির বেশিরভাগ শুটিং হয়ে গিয়েছে। তবে করোনার জন্য তারপর আর শুটিং এগোতে পারেনি। পরিস্থিতি একটু ঠিক হওয়ায়, করোনার বিধি মেনেই অঙ্কুশ, শুভশ্রীকে নিয়ে ফের শুটিং শুরু করে দিলেন পরিচালক বাবা যাদব। এই ছবির ফার্স্টলুকে পুরনো রোমান্সকেই ফিরিয়ে নিয়ে আসার ঝলক পেল অনুরাগীরা। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে এই ছবি।
View this post on Instagram
[আরও পড়ুন: বাংলাদেশের একাধিক উচ্চবিত্তের শারীরিক চাহিদা মেটাতে হয়েছে Pori Moni’কে!]
সর্বশেষ খবর
-
ছিলেন জুতোর ব্যবসায়ী, ৪০ হাজারে অভিশপ্ত ‘শিখা ইন’ লিজ নেওয়াই কাল হল আবু জাফরের!
-
সোমালিয়া উপকূলে তুরস্কের অস্ত্র বোঝাই জাহাজে জলদস্যুর হামলা, ছয় ভারতীয় নাবিক-সহ অপহৃত ১০
-
‘প্রতিভা থাকলে মুম্বইয়ে কাজ পাওয়া যায়’, ‘ক্লিন আপ কোম্পানি’ নিয়ে অকপট তুহিনা
-
বিপজ্জনক গতিতে ছুটে এসে পিষে দিল সাংসদপুত্রের বিলাসবহুল গাড়ি, তরুণীর মৃত্যু
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের