Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
subhashree ganguly

‘মোমবাতি নয়, ধর্ষককে জ্বালিয়ে দাও…!’, আর জি কর কাণ্ডে ফের গর্জে উঠলেন শুভশ্রী

এর আগে ধর্ষকদের জন্য ক্যাপিটাল পানিশমেন্ট-এর দাবি জানিয়ে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৪, ১৯:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৪, ১৯:০৮

options
link
‘মোমবাতি নয়, ধর্ষককে জ্বালিয়ে দাও…!’, আর জি কর কাণ্ডে ফের গর্জে উঠলেন শুভশ্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের বিরুদ্ধে প্রথম থেকেই সরব টলিউড অভিনেত্রী শুভশ্রী। এমনকী, প্রতিবাদী মিছিলেও তাঁকে দেখা গিয়েছে। আর এবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে প্রতিবাদের কণ্ঠ যেন আরও প্রখর করলেন টলিউডের ‘বাবলি’ নায়িকা। শুভশ্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে হিন্দি ভাষায় লিখলেন লিখলেন, ”একবার মোমবাতির জায়গায় ধর্ষককে জ্বালিয়ে দেখো। হয়তো ধর্ষণের ঘটনা কমে যাবে। প্রত্যেকবার মেয়েরাই জ্বলবে, সেটা তো হওয়া উচিত নয়।”

‘কোনও আপোষ নয়, ধর্ষকদের রাজ শাস্তি হোক!’- একটাই দাবি দেশজুড়ে। কলকাতার আর জি কর কাণ্ড নিয়ে যেখানে রাজ্য-রাজনীতি তোলপাড়, বাংলার গণ্ডী ছাড়িয়েছে আন্দোলন, তখন সেই আবহেও নারীদের উপর হওয়া নির্যাতনের হার কিন্তু বিন্দুমাত্র কমেনি। তার প্রমাণ সম্প্রতি অসম, বদলাপুর থেকে বিহারের ঘটনা। এমতাবস্থায় ধর্ষকদের জন্য আবারও ক্যাপিটাল পানিশমেন্ট-এর দাবি জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের উদ্দেশে অভিনেত্রীর আর্জি, “এক রাতে যদি নোটবন্দি হতে পারে, এক রাতে যদি লকডাউন ঘোষণা করা যায়, তাহলে এক রাতে ধর্ষকদের শাস্তি নয় কেন?” আর জি কর কাণ্ডের আবহে নিত্যদিন নারী নিরাপত্তা, নারীদের সামাজিক অবস্থান নিয়ে আওয়াজ তুলছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘বাবলি’র প্রচারে গিয়েও তাঁর মুখে শোনা গিয়েছে, আর জি কর নির্যাতিতার বিচারের কথা। গত রবিবারই আর জি কর কাণ্ডের বিচার চেয়ে সিনেপাড়ার সতীর্থদের সঙ্গে কলকাতার পথে নেমেছিলেন শুভশ্রী। সেই মিছিলে হেঁটেছিলেন রাজ চক্রবর্তীও। যদিও তারকা বিধায়ক হওয়ায় প্রতিবাদী মিছিলে হেঁটে নেটপাড়ার একাংশের কটাক্ষের শিকার হয়েছেন। শুধু রাজ-শুভশ্রী নয়, শিল্পীদের অনেককে নিয়েই ট্রোল-মিমের রমরমা সোশাল মিডিয়ায়! সেই আবহে নিন্দুক-সমালোচক থেকে সমাজ, সকলকে একযোগে বিঁধে একটি কবিতাও লিখেছিলেন অভিনেত্রী।

কড়া ভাষাতেই সমাজের মন-মানসিকতা বদলানোর কথা বলছেন শুভশ্রী। স্বরচিত কবিতা লিখে মেয়েদের ধর্ষণ, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদও করেছেন তিনি। যেখানে শুভশ্রী প্রশ্ন তুলেছেন, “সংস্কার ধরে রাখার দায়িত্ব কী শুধু আমাদের? তাহলে ওরা কী করবে?” তাঁর হুঁশিয়ারি, “অনেক হয়েছে নোংরামি আর পাপয তাও নেই কোনও অনুতাপ। তাই তো ফেসবুক পোস্টে এর বন্যা- আমরা নাকি ‘পতিতা’ আর ‘নষ্টা’! দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ!” এদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এমন পোস্টের পরও নেটপাড়ার কটাক্ষবাণ রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) দিকে। তাঁরা প্রশ্ন তুলেছেন, “তাহলে কি রাজ্যের শাসক দল ছাড়ছেন তিনি?” যদিও সেসব কটাক্ষের কোনও প্রত্যুত্তর করেননি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফের একবার সরব শুভশ্রী।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.