সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করলেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সোমবার দীর্ঘ দিনের প্রেমিক তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সুদীপ্তা। লাল টুকটুকে বেনারসিতে সুদীপ্তার রূপের ছটা নজর কেড়েছে সবার। অন্যদিকে, ধুতি-পাঞ্জাবি পরে ভিনটেজ গাড়ি চেপে বিয়ে করতে এসেছিলেন সৌম্য। সব মিলিয়ে জমজমাট ছিল সুদীপ্তা ও সৌম্যর বিয়ের আসর।
সুদীপ্তার বিয়েতে হাজির ছিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা। উপস্থিত ছিলেন শ্রুতি দাস, শ্রীতমা ভট্টাচার্যও। শুধু তাই নয়, সুদীপ্তার বিয়েতে এসেছিলেন মদন মিত্র ও তৃণমূল বিধায়ক তাপস রায়।
View this post on Instagram
[আরও পড়ুন: মুসলিম নয়, নিশানায় সন্ত্রাসবাদীরা, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মুখ খুললেন বাঙালি পরিচালক ]
View this post on Instagram
বিয়ের মেনুতেও ছিল অভিনবত্ব। অতিথিদের পাতে পড়ল বাঙালি আর মোগলাই খাবারের নানান পদ।
গত বছর ডিসেম্বরেই সৌম্যর সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন সুদীপ্তা। আর সোমবার বহু দিনের প্রেম পেল নতুন আকার। অভিনয় সামলে এবার সুদীপ্তা একেবারে তৈরি নতুন সংসার সাজিয়ে তুলতে।
[আরও পড়ুন: ‘মোদি-শাহ সুরক্ষা দিচ্ছেন, ভয়ের কিছু নেই’, প্রাণনাশের হুমকিতে সলমনকে খোঁচা কঙ্গনার! ]
সর্বশেষ খবর
-
মেঘ সরিয়ে রোদের ঝিলিক দক্ষিণবঙ্গে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
-
দেশের স্বার্থে ফেডারেশনের প্রস্তাব গ্রহণ, একসঙ্গে কাজ করবেন বিবিয়ানো-বাজাজ
-
সৌদির তেল শোধনাগারে ভয়ংকর হামলা, চুক্তির পরই ‘মুসলিম ন্যাটো’র গালে সপাটে চড় হাউথির
-
নিয়োগ দুর্নীতির ‘পাঁকে’ মুর্শিদাবাদের সিপিএম নেতৃত্ব! পার্টির সদস্যপদ নবীকরণে গণহারে ‘না’
-
লালবাজারে ঘোড়ারাও এখন ‘ফিটনেস ফ্রিক’, এবার মেনুতে ওটস!