সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামী প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সুহানা খান (Suhana Khan)। তাতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। একটি সিনেমা বা গান মুক্তি পায়নি, তারপরও এত বড় সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে গেলেন শাহরুখকন্যা! এতেই স্বজনপোষণের অভিযোগ আনা হয়েছে।
View this post on Instagram
বলিউড বাদশার মেয়ে। তাই সিনেমা যে সুহানার প্রথম এবং প্রধান লক্ষ্য হবে, তা বলাই বাহুল্য। মনে করা হয়েছিল, শাহরুখের মেয়ের বলিউড ডেবিউ করণ জোহরের হাত ধরেই হবে। কিন্তু সিনেমার জগতে সুহানার সফর শুরু হচ্ছে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’-এর মাধ্যমে। তার আগে নানা পার্টি, অনুষ্ঠানে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন শাহরুখ-গৌরীর একমাত্র মেয়ে।
[আরও পড়ুন: রিয়াকে যৌনকর্মী বলে কটাক্ষ? প্রশ্ন উঠতেই সাফাই সুশান্ত সিং রাজপুতের দিদির]
এবার বেশ অভিজাত প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন। আর প্রথমবার মঞ্চে মাইক হাতে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই সুহানার প্রশংসা করেছেন, অনেকে আবার স্বজনপোষণের অভিযোগে সরব হয়েছেন।
সুহানার ভিডিওর কমেন্ট বক্সে লেখা হয়েছে, “কোনও ছবি বা গান রিলিজ হয়নি কিন্তু তারকার মেয়ে বড় ব্র্যান্ডের প্রচারের সঙ্গে জুড়ে গেল। এতেই তো বোঝা যায় বাইরে থেকে আসা অভিনেতাদের কতটা কষ্ট করতে হয়।” সুহানা রুপোর চামচ মুখে নিয়ে জন্মেছেন বলেও কটাক্ষ করা হয়।

[আরও পড়ুন: ‘শিল্পীদের রগড়ে দিতে চায়…’, নাট্যকর্মী নিরুপমের ‘নিগ্রহে’র তীব্র প্রতিবাদ কৌশিক-ঋদ্ধি-বাদশার]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের