Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Gadar 3 Sunny Leone

বক্স অফিসে ‘গদর ২’ ঝড়, ফের সিক্যুয়েলের ইঙ্গিত দিলেন সানি দেওল

২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবির খেতাব জিতে নিল সানি দেওলের ‘গদর ২’।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৩, ১৫:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৩, ১৫:৫৩

options
link
বক্স অফিসে ‘গদর ২’ ঝড়, ফের সিক্যুয়েলের ইঙ্গিত দিলেন সানি দেওল zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ‘ঢায় কিলো কা হাতে’র কামাল। বহু বছর পর ফের বক্স অফিসে সুনামি তুললেন সানি দেওল। হিসেব বলছে, ইতিমধ্য়েই ‘গদর ২’ ছবি ৩০০ কোটি পার করেছে। সানি দেওলের এই ছবি ছাপিয়ে গিয়েছে শাহরুখের পাঠানের ব্যবসাকেও। ঠিক এরই মাঝে নতুন খবর শোনালেন সানি দেওল। গদর ছবির তারা সিং জানিয়ে দিলেন, ফের আসবে গদর। সানি স্পষ্ট বললেন, ‘গদর ২’-এর সাফল্যর পর ‘গদর থ্রি’ তৈরির জন্য তোরজোড় শুরু করে দিয়েছে ছবির টিম।

প্রসঙ্গত, মুক্তির আগেই আড়াই কোটির ব্যবসা করা সিনেমা নিয়ে যে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে থাকবে, তা বলাই বাহুল্য। পয়লা দিনেই বক্সঅফিসে ঝড় তুলে দিয়েছিল ‘গদর ২’। বাইশ বছর পরও একটা সিনেমা নিয়ে যে ভক্তদের মধ্যে এতটা উন্মাদনা থাকতে পারে, সেটা শুক্রবার প্রেক্ষাগৃহের বাইরে উন্মত্ত জনতার ভীড় দেখেই ঠাহর করা গেল। ওপেনিং ডে-তেই ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবির খেতাব জিতে নিল সানি দেওলের ‘গদর ২’।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: ‘কেউ প্লিজ আমাদের এক সিনেমায় নিন’, আরজি ‘ননদ-বউদি’ করিনা-আলিয়ার! সাড়া করণের]

বলিউড সূত্রে রিপোট, ‘গদর ২’র চাহিদা তুঙ্গে থাকায় হলমালিকেরা সকাল এবং মধ্যরাত পর্যন্ত শোয়ের স্লট রাখতে বাধ্য হচ্ছেন। আসলে ‘OMG 2’র সঙ্গে একইদিনে মুক্তি পাওয়ায় হলে বেশি স্লট পেতে অসুবিধে হচ্ছে। অন্যদিকে, দর্শকরাও ‘গদর ২’ দেখার জন্য অপেক্ষা করতে নারাজ!

[আরও পড়ুন: বলিউডে কেরিয়ার গড়ার আগেই গোত্তা? বিশ বাঁও জলে মধুমিতার হিন্দি সিনেমার কাজ!]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.